সঞ্জু-তিলকের তাণ্ডব, ইংল্যান্ডকে ২৫৪ রানের লক্ষ্য দিল সূর্যবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইডেন গার্ডেন্সে তাঁর চওড়া ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার (৫ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালেও ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালালেন সঞ্জু স্যামসন। তাঁর এবং তিলক বর্মার ব্যাটিং তাণ্ডবের জেরেই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৩ রান তুলল টিম ইন্ডিয়া।

টস জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে শুরু করেন ইডেন ম্যাচের নায়ক সঞ্জু স্যামসন। কিন্তু দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। অফ স্পিনার উইল জ্যাকসের বলে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ের ভুলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন অভিষেক শর্মা (৭ বলে ৯)। বড় আসরে ফের ব্যর্থ হলেন বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটার। তৃতীয় ওভারে জোফ্রা আর্চারের বলে উঁচু ড্রাইভ মারতে গিয়েছিলেন সঞ্জু। সহজ ক্যাচ ফেলে দেন ব্রুক। জীবন পান ভারতের ওপেনার। তার পরেই রণমূর্তি ধারণ করেন তিনি। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন ঈশান কিশন-ও। প্রথম পাওয়ার প্লে-তে ভারতের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৬৭ রান। ইংলিশ বোলারদের ধরে বেধড়ক ঠ্যাঙানি দিতে থাকেন সঞ্জু। মাত্র ২৬ বলে সাতটি চার ও তিন ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে পঞ্চম অর্ধশতরান তুলে নেন। দশম ওভারে আদিল রশিদের বলে তুলে খেলতে গিয়ে জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ঈশান কিশন। আউটের আগে ১৮ বলে ৩৯ করেন তিনি। ভেঙে যায় ৯৭ রানের জুটি। ১০ ওভারে ভারতের রান দাঁড়ায় ২ উইকেটে ১১৯।

এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে সঞ্জু ও শিবম দুবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এক সময়ে মনে হচ্ছিল নিশ্চিত শতরান পাবেন সঞ্জু। ঠিক তখনই বিপত্তি। অফস্পিনার উইল জ্যাকসের বাইরের বলে বড় শট মারতে গিয়ে ৪২ বলে ৮৯ রান করে আউট হন সঞ্জু। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি চার ও সাতটি বিশাল ছক্কায়। অভিষেক শর্মার মতোই এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৬তম ওভারে আদিল রশিদের বলে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে সুইপ মারতে গিয়ে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৭ বলে ১১ রান করেন সূর্য। ১৭তম ওভারেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত।

১৮তম ওভারে হার্দিকের ভুলে রান আউট হয়ে যান শিবম। বল সরাসরি ফিল্ডারের হাতে গিয়েছিল। হার্দিক প্রথমে কয়েক পা এগোন। তা দেখে শিবমও বেশ খানিকটা এগিয়ে যান। তার পর শিবমকে ফেরত পাঠান হার্দিক। তবে শিবম ক্রিজে ফেরার আগেই উইকেটে বল মেরে দেন ব্রুক। ২৫ বলে ৪৩ রান করে আউট হন শিবম। সাত নম্বরে নামা তিলক বর্মা সাত বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। শেষ ওভারের পঞ্চম বলে ঝুঁকি নিয়ে দু’রান নিতে গিয়ে রান আউট হয়ে যান হার্দিক পাণ্ড্য। আউট হওয়ার আগে তিনি ১২ বলে ২৭ রান করেন। ২০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৭ উইকেটে ২৫৩। অক্ষর পটেল ২ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ৪০ রানে এবং আদিল রশিদ ৪১ রানে দুটি করে উইকেট নেন।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর