নেপালকে ২-০ গোলে হারিয়ে সাফ কাপের সেমিফাইনালে সুনীল ছেত্রীরা

লের হয়ে গোল করেছেন ভারত অধিনায়ক ও এন মহেশ সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: টানা দুই ম্যাচ জিতে সাফ কাপের সেমিফাইনালে পৌঁছল ইগর স্তিমাচের ছেলেরা। শনিবার রাতে নেপালকে ২-০ গোলে হারালেন সুনীল ছেত্রীরা। দলের হয়ে গোল করেছেন ভারত অধিনায়ক ও এন মহেশ সিং। আগামী মঙ্গলবার গ্রুপ লিগের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হবে ইগর স্তিমাচের ছেলেরা। গ্রুপ লিগের শীর্ষে থাকবে কোন দল তার ভাগ্য ঠিক হবে ওই ম্যাচে।

পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে সাফ কাপের সূচনা করেছিল ভারত। ওই ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। এদিন কান্তাভারা স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে জিতে সেমিফাইনাল নিশ্চিত করা ছিল ইগর স্তিমাচের ছেলেদের প্রধান লক্ষ্য। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এদিন ডাগ আউটে থাকতে পারেননি দলের কোচ স্তিমাচ। তাঁর জায়গায় অস্থায়ী কোচের দায়িত্ব সামলেছিলেন মহেশ গাউলি। প্রথমার্ধের শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিল সুনীল-মহেশরা। কিন্তু বিনা যুদ্ধে জমি ছাড়তে রাজি ছিলেন না নেপালের ফুটবলাররাও। একাধিক আক্রমণ শানালেও নেপালের জালে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছিলেন। বরং পায়ে বেশি বল রাখতে গিয়ে নেপালের খেলোয়াড়দের রক্ষণভাগ দুর্ভেদ্য করে তোলার সুযোগ দিয়েছিলেন। নেপালের গোল পোস্ট লক্ষ্য করে মাত্র দুটি শট নিতে পেরেছিলেন।

প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধে জয়ের জন্য ঝাঁপায় স্তিমাচের ছেলেরা। ‘অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স’ রণনীতি নিয়ে প্রতি আক্রমণে উঠে আসে নেপালও। অবশেষে ৬১ মিনিটে দলকে কাঙ্খিত গোল এনে দেন ভারত অধিনায়ক। সাহাল এবং মহেশ নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে নেপালের বক্সের কাছে এসে বল বাড়ান সুনীলকে লক্ষ্য করে। ওই বল জালে জড়াতে ভুল করেননি অধিনায়ক। এ নিয়ে নিজের কেরিয়ারে ৯১তম আন্তর্জাতিকম গোল করলেন সুনীল।  প্রথম গোলের নয় মিনিট বাদে দলের হয়ে দ্বিতীয় গোল করেন এন মহেশ সিং।  তার পরে গোল বাড়ানোর জন্য বাড়থি উদ্যমে ঝাঁপায় স্তিমাচের ছেলেরা। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে নেপালও। কিন্তু অতিরিক্ত সময় ধরলে বাকি ২৩ মিনিটে আর কোনও গোল হয়নি। নেপালকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সাফ সেমিফাইনালে পৌঁছে যান সুনীলরা।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা