আজই নির্ধারিত হবে ভাগ্য! তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত শুভমনদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আজকের ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে তিন ম্যাচের সিরিজে কে জিতবে তা জানা যাবে আজই। সিরিজের ফলাফল এখনও পর্যন্ত ১-১। অর্থাৎ ভারত ও নিউজিল্যান্ড দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। রবিবার যে জিতবে সেই হবে সিরিজের জয়ী দল। রবিবার টসে জিতে বল করতে ময়দানে নামছে ভারত। নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডে সিরিজ হার এড়াতে চাইবে ভারত।  কারণ এই ম্যাচ হারলে ভারত বিরল পরাজয়ের সম্মুখীন হবে। অন্যদিকে কিউইরা চাইবে ম্যাচ জিতে নিতে। অর্থাৎ রবিবারের দুপুর জমে যাবে। 

রবিবার ইন্দোরে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ঘরের মাঠে ভারতে জয়ের স্বাদ ছিনিয়ে নিতে চাইবে। সকলের নজর থাকবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির  উপর।  ভারত দ্বিতীয় ম্যাচের  পরাজয় থেকে ঘুরে দাঁড়ানোর আশা করছে। বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করার পর ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৪ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে  ১৫ বল বাকি থাকতে  সাত উইকেট ম্যাচ জিতে নেয় কিউইরা।   

আরও পড়ুন: বাংলাদেশের গ্রুপ বদল প্রস্তাব নাকচ করল আইসিসি, লিটনদের খেলতে হবে ভারতেই

রবিবারের এই ম্যাচটি বেশ আকর্ষণীয় হতে চলেছে কারণ রোহিত শর্মা বড় কৃতিত্ব অর্জনের লক্ষ্যে থাকবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সর্বাধিক সংখ্যক ছক্কা হাঁকানোর জন্য তার আরও দুটি ছক্কা দরকার। বর্তমানে, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি কিউইদের বিরুদ্ধে ৩৮টি ওয়ানডেতে ৫০টি ছক্কা মেরে এই স্থান দখলে রেখেছেন। রোহিত ৩২টি ম্যাচে ৪৯টি ছক্কা মেরেছেন।   

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক),  নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ,  রবীন্দ্র জাদেজা।

নিউজিল্যান্ডের প্রথম একাদশ 

ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জাকারি ফাউলকস, কাইল জেমিসন, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেডেন লেনক্স।

 

 

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী