চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিততে ভারতের চাই ২০৯ রান

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: অধিনায়ক মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রের ঝোড়ো ইনিংসে ভর করে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে সম্মানজনক রান তুলল নিউজিল্যান্ড। শুক্রবার (২৩ জানুয়ারি) রায়পুরে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তুলল কিউইরা। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩৫ রানে দুই উইকেট নিয়েছেন।

টস জিতে এদিন প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। প্রথম ওভারে আর্শদীপ সিংহকে পিটিয়ে ১৮ রান তোলেন। মারমুখী হতে গিয়েই হর্ষিত রানার প্রথম ওভারে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে ৯ বলে করে যান ১৯ রান। এর পরের ওভারেই বরুণ চক্রবর্তীর গুগলি বুঝতে না পেরে ঈশান কিশনের হাতে ক্যাচ দিয়ে আউট হন টিম সাইফার্ট (২৪)। শূন্য রানে দুই উইকেট হারানোর পরে কিউই ব্যাটাররা রক্ষণাত্মক খেলবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তা ভুল প্রমাণ করেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। দুই ব্যাটারই ভারতীয় বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। নবম ওভারে ফিলিপসকে (১২ বলে ১৯) কিউই শিবিরকে জোর ধাক্কা দেন কুলদীপ যাদব। ৯.১ ওভারে তিন উইকেট হারিয়ে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কিউইরা।

একদিনের সিরিজে দুর্ধর্ষ ফর্মে থাকা ড্যারিল মিচেল পাঁচ নম্বরে নেমেই হাত খুলে খেলতে শুরু করেন। তবে তাঁকে বেশি দূর এগোতে দেননি শিবম দুবে। বলের গতি বুঝতে না পেরে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল। তিনি করেন ১৮ রান। পরের ওভারে ফের কিউই শিবিরকে ধাক্কা দেন কুলদীপ যাদব। অর্ধশতরানের দিকে এগিয়ে যাওয়া বিপজ্জনক হয়ে ওঠা রাচিন রবীন্দ্রকে (২৬ বলে ৪৪)ফিরিয়ে দেন। ষষ্ঠ উইকেটে মার্ক চ্যাপম্যান ও কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার সেই বিপর্যয় খানিকটা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। একদিক আগলে রাখেন চ্যাপম্যান। অন্যপ্রান্তে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন স্যান্টনার। ১৭তম ওভারে বল করতে এসে চ্যাপম্যানকে (১০) ফিরিয়ে জুটি ভাঙেন হার্দিক পাণ্ড্য। তবে তাতে খুব একটা লাভ হয়নি। সপ্তম উইকেটে জুটি বেঁধে হাত খুলে খেলে দলকে ২০৮ রানে পৌঁছে দেন স্যান্টনার (অপরাজিত ৪৭) ও জাকারি ফোকস (অপরাজিত ১৫)।

Published by:

Share Link:

More Releted News:

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ