জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

জমি বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের রূপ নিল তেহট্টের হোগলবেড়িয়া। ধারালো অস্ত্র, বাঁশ-লাঠির আক্রমণে কমপক্ষে ১০ জন আহত হলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের রূপ নিল তেহট্টের হোগলবেড়িয়া। ধারালো অস্ত্র, বাঁশ-লাঠির আক্রমণে কমপক্ষে ১০ জন আহত হলেন। যাঁদের মধ্যে মহিলাও আছেন। হামলার পাশপাশি শূন্যে গুলি চালানোরও অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। তাঁকে কৃষ্ণনগর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে করিমপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী ঘটেছে?

স্থানীয় সূত্রের খবর, রবিবার (১ নভেম্বর) সকালে হোগলবেড়িয়ার কালীগাঙ্গি গ্রামে প্রায় ১২ বিঘা জমি নিয়ে বিবাদ শুরু হয় দুই পক্ষের মধ্যে। যে জমি দখল নিয়ে এখনও আইনি প্রক্রিয়া অব্যাহত। কিন্তু হামলাকারীদের দুই পক্ষেরই দাবি, ওই জমি তাঁদের। একপক্ষ আবার দাবি করেছেন, তাঁদের নামে জমির রেকর্ড রয়েছে। সেখানে তাঁরা চাষাবাদও করেন। অন্যপক্ষ স্বাধীনতার আগে ওই জমি তাঁদের ছিল এমনটা দাবি করে জমির নথিপত্র দেখান। তা জোর জবরদস্তি দখল করে নেওয়া হয়েছে। এই নিয়েই দীর্ঘদিনের বিবাদ চলছে দুই পক্ষের মধ্যে। কিন্তু রবিবার তা ভয়ঙ্কর রূপ নেয়। আইনি কাগজপত্র দেখিয়ে ওই জমি দখল করতে যান ওই পক্ষ। এরপর যাঁদের নামে জমির রেকর্ড রয়েছে, তাঁরা ওই পক্ষকে বাঁধা দেয়।

তখনই দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষ বাধে। শূন্যে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কোপানো হয়েছে বলেও অভিযোগ। সঙ্গে লাঠি-বাঁশ দিয়ে পেটানোরও অভিযোগ উঠেছে। ঘটনায় মহিলা-সহ কম করে ১০জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার প্রেক্ষিতে একদল মামলা দায়ের করেছে। সেই প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমেছে। 

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের