ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধি: চিংড়ির পিঠেতে মন মজল মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর। আজ, রবিবার বনগাঁর ঠাকুরনগরে গিয়েছিলেন তিনি। ঠাকুরবাড়িতে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে মতুয়াদের জন্য সভা তারপরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে মধ্যাহ্নভোজ করেন শুভেন্দু অধিকারী। সেখানেই ছিল এলাহি আয়োজন। সকাল সাড়ে পাঁচটা থেকে রান্নাঘরে ছিলেন শান্তনু পত্নী তথা বনগাঁর বিধায়ক সোমা ঠাকুর। তিনি নিজের হাতে খাসির-মুরগি মাংস থেকে একাধিক পদ রান্না করেছেন। সঙ্গে ছিল ঠাকুরবাড়ির স্পেশ্যাল চিংড়ির পিঠে। এলাহি ভোজে আপ্লুত শুভেন্দু।

কিন্তু কীভাবে তৈরি হয় এই স্পেশাল মেনু? সেটেই জানুন..

নারকেল ও চিংড়ির মেলবন্ধনে, কলাপাতায় মুড়ে ধীর আঁচে তৈরি করা হয় ঠাকুরবাড়ির বিশেষ এই চিংড়ির পিঠে। কি কি উপকরণ লাগে! ঠাকুরবাড়ির বিশেষ পদ চিংড়ির পিঠে তৈরি করতে প্রয়োজন ছোট বা মাঝারি আকারের চিংড়ি মাছ, নারকেল কোরা, জিরে, কাঁচালঙ্কা, হলুদ ও সামান্য তেল। প্রথমে চিংড়ি মাছ ও নারকেল কোরা একসঙ্গে বেটে নিতে হয়। এরপর তার সঙ্গে জিরে, কাঁচালঙ্কা ও হলুদ মিশিয়ে ভালভাবে ম্যারিনেট করতে হয়। তারপর একটি কলাপাতার উপর সামান্য তেল মাখিয়ে সেই মিশ্রণটি রেখে ভালভাবে চেপে দিতে হয়। উপর থেকে আর একটি কলাপাতা দিয়ে মিশ্রণটি ঢেকে দিতে হয়।

এরপর ধীরে ধীরে কম আঁচে রান্না করতে হয় চিংড়ির পিঠে। বিধায়িকা সোমা ঠাকুরের কথায়, কাঠের জ্বালে ধীরে আঁচে রান্না করলে এই পদের স্বাদ সবচেয়ে ভাল হয়। রান্নার সময় এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠও ভালভাবে সেঁকে নিতে হয়। পুরো প্রক্রিয়ায় প্রায় এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এভাবেই অল্প মশলা ও সামান্য তেল ব্যবহার করে তৈরি হয় ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী চিংড়ির পিঠে, যা খেয়ে মুগ্ধ হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পডুন: জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

সোমা ঠাকুর জানান, রান্নার বেশিরভাগটাই তিনি নিজের হাতে করেছেন। ঠাকুরবাড়ির কর্মীরা বাজার করে আনলেও কোন কোন উপকরণ লাগবে, তার নির্দেশ দিয়েছিলেন তিনি নিজেই। মুখ্যমন্ত্রীর জন্য এত আয়োজন করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি বিধায়িকা। সব মিলিয়ে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল সোমা ঠাকুরের হাতের রান্না এবং ঠাকুরবাড়ির বিশেষ চিংড়ির পিঠে।

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর