‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির রামলীলা ময়দান থেকে বিস্ফোরক দাবি করলেন সপা প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, এসআইআরের আগে থেকেই ভোটচুরি করে ভোটে জিতছে বিজেপি। ২০২২ সাল থেকে শুরু হয়েছে সেই ভোটচুরির কাজ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও এসআইআরের বিরুদ্ধে আজ, রবিবার পথে নেমেছে বিরোধী জোট ইন্ডিয়া। দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবন থেকে মিছিল শুরু হয়। কনৌট প্লেস হয়ে সোজা রামলীলা ময়দানে সভাস্থলে পৌঁছয়। তারপরেই বক্তব্য শুরু করেন ইন্ডিয়া জোটের নেতারা। সেই সভামঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন সপা প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, ‘এসআইআরের আগে দেশে ভোটচুরি হয়েছে। ভোটচুরির ফলে বাংলা, বিহারে জিতেছে বিজেপি। বাংলার হাল খারাপ হয়েছে। কিন্তু ভোটচুরি করে ভোটে জেতার বিষয়ে বিজেপি আগের থেকেই করছে। ২০২২ সালে ভোটচুরি করে উত্তরপ্রদেশে ক্ষমতাতে এসেছিল বিজেপি। নইলে ২০২২ সালেই বিজেপি উত্তরপ্রদেশে হেরে গিয়েছিল।’

আরও পডুন: ‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

অখিলেশ আরও বলেন, ‘বিজেপি এবং নির্বাচন কমিশন নানা চক্রান্ত করছে। এখন বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মানুষ প্রশ্ন তোলায় কমিশন জবাবদিহি করতে বাধ্য হচ্ছে। উত্তরপ্রদেশে ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে। এখন সেই নাম বাদ দেওয়ার দায় দিল্লিকে দিচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু ক্ষতিটা হচ্ছে সাধারণ মানুষের। ১ কোটি ২৭ লক্ষ নাম বাদ মানে ৪০৩টি বিধানসভায় ৩১ হাজারের বেশি ভোট কাটা হয়েছে। এর বিরুদ্ধে জবাব দিতে হবে। আমরা সবাই ভোটচুরির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি, আন্দোলন করছি। আর উত্তরপ্রদেশে চাঁদাচুরি করেছে বিজেপি। তার জবাব তো দিতেই হবে। প্রভু শ্রী রামের চাঁদা চুরি যাঁরা করেছে তাঁরা ফল পাচ্ছে। কাশিতে ডাবল শূন্য পেয়েছে বিজেপি। বিধানসভা ভোটে বিদায় হবে।’

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ