অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের কাছে পাকিস্তান যে এখনও শিশু সেটাই আরও একবার প্রমাণ করে দিলেন শ্রেয়স আইয়াররা। মেয়েরা সোনা জিতেছে আগেই। এবার পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতে জয়ের ধারা অব্যহত রাখল মেন ইন ব্লু। অভিষেক-তিলকদের করা ২১২ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও কিছুক্ষণের মধ্যেই হোঁচট খায় পাকিস্তান। মাত্র ৩৯ রান করার পরেই তিন উইকেট হারায়  শাহিবজাদা ফারহানরা। হাসান নাওয়াজ একা কুম্ভ হয়ে লড়াই করলেও কাজ আসেনি তাঁর দাপট। ভারতীয় বোলারদের তাণ্ডবে মাত্র ১৯২ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। এশিয়া কাপের ১৯ রানে জিতে সোনা জিতেছে ভারত।   

শনিবার (৩ অক্টোবর) টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। অভিষেক শর্মা, তিলক ভর্মা ও শিবম দুবের ঝোড়ো ব্যাটিংয়ে ভোর করে ২১১ রান তোলে ভারত। তারই জবাবে ব্যাট করতে নামার পর পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন ওয়াশিংটন সুন্দর। তিনি পাক অধিনায়ক শাহিবজাদা ফারহানকে (১০ রান) আউট করেন। তারপরেই অক্ষর প্যাটেল উইকেটরক্ষক-ব্যাটসম্যান উসমান খানকে (৩) আউট করেন। একটা উইকেট নিয়ে থেমে যাননি অক্ষর। তাঁর স্পিনের দাপটে কাবু হন মাজ সাদাকাত। ১৮ বলে ২৩ রান করে ফেরেন তিনি। পর পর তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও কিছুটা লড়াই করার চেষ্টা করেন হাসান নাওয়াজ ও সাইম আয়ুব। তবে প্রথমে বল করতে এসেই ধাক্কা দেন শিবম দুবে। তুলে নেন সাইম আয়ুবের উইকেট (২২ বলে ২৯ রান)। ওয়াশিংটন সুন্দর আব্দুল সামাদকে আউট করে ভারতেকে পঞ্চম সাফল্য এনে দেন। শেষ ওভারে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে পাকিস্তানের হয়ে সর্বশেষ আউট হন হাসান নওয়াজ (৯৬)। ভারতের হয়ে অক্ষর প্যাটেল, শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন।    


আরও পড়ুন: অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

শনিবার খেলার শুরুতেই প্রথমেই দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী ঝড় তুলেছিলেন। তবে তবে, বৈভব তাঁর ইনিংস দীর্ঘস্থায়ী করতে পারেননি। স্যাম আইয়ুবের বলে উইকেটরক্ষক উসমান খানের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন। বৈভব দুটি ছক্কা মেরে ৯ বলে ১৫ রান করেন। বৈভব আউট হওয়ার সময় দলের স্কোর ছিল। এই ম্যাচে সঞ্জু স্যামসনও হতাশ করেছেন, ৪ বলে মাত্র ২ রান করে আহমেদ দানিয়ালের বলে আউট হন তিনি। অভিষেক শর্মা ২০ বলে অর্ধশতক পূর্ণ করেন। ২৮ বলে  ৬১ রানে অভিষেকের ইনিংসের সমাপ্তি ঘটে। উসমান খানের স্টাম্পিংয়ের শিকার হয়ে আরাফাত মিনহাসের বলে অভিষেক আউট হন। ঈশান কিশানকেও (১৮ বলে ২০ রান) আউট করেন আরাফাত মিনহাস। অধিনায়ক শ্রেয়স আইয়ার ফেরেন ২৪ বলে ২১ রান করে। এদিন তিলক ২২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। শিবম দুবে ১৫ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন।     

 

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান