দুবাইয়ের পিচ রিপোর্ট দেখে স্বস্তিতে গম্ভীর, ভারত-পাক ম্যাচে স্পিনারদের দাপটই ভরসা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে, ভারত স্পিন-ভারী প্লেয়িং ইলেভেন বেছে নিয়েছিল। যার মধ্যে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর মতো খেলোয়াড়রা ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষণ পরেই দুবাইয়ের মাটিতে ভারত-পাকিস্তানের মহারণ! ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের সুবাদে। এই ম্যাচ নিয়ে যেমন বিতর্ক তুঙ্গে, তেমনই উত্তেজিত দুই দেশের ক্রিকেট সমর্থক রা। যদিও দেশজুড়ে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দেওয়া হয়েছে। এমনকী টিভি বন্ধ করে রাখতে অনুরোধ করেছে পহেলগাঁও হামলায় পাক জঙ্গিদের গুলিতে নিহত ভারতীয়দের পরিবার। তবুও দুবাইতে হচ্ছে ম্যাচ। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হওয়ার কথা এই ম্যাচ। এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ এ-ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। বছরের পর বছর, ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা (মাঠের ভেতরে এবং বাইরে) থাকার কারণে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ম্যাচের জন্যে। চলুন ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচ শুরুর আগে, দেখে নেওয়া যাক দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ কেমন অবস্থায় রয়েছে? স্পিনারদের কতটা সাহায্য করবে?

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে, ভারত স্পিন-ভারী প্লেয়িং ইলেভেন বেছে নিয়েছিল। যার মধ্যে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর মতো খেলোয়াড়রা ছিলেন। তবে জসপ্রীত বুমরাহকে বিশেষজ্ঞ পেসার হিসেবে নির্বাচিত করা হয়েছিল, যেখানে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবেকে পেস অলরাউন্ডার হিসেবে বেছে নেওয়া হয়েছিল।সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করেছে ভারত। তাই প্রথম খেলায় দুবাইয়ের পিচ স্পিনারদের পক্ষে ছিল। তবে আসন্ন খেলাগুলিতে স্পিনের আরও বেশি প্রভাব থাকবে বলে আশা করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের জন্য, একটি সেন্টার পিচ প্রস্তুত করা হয়েছে। সন্ধ্যার পরে শিশির পড়ার সম্ভাবনাও রয়েছে।

টস জিতে দুই দেশের অধিনায়কের প্রথমে ব্যাট করার সম্ভাবনা বেশি। পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্যে দুবাইয়ের পিচ ভারতীয় স্পিন ত্রয়ী অক্ষর, কুলদীপ এবং বরুণদের অনেক সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। যেহেতু পিচের অবস্থা স্পিন-বান্ধব হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই টিম ইন্ডিয়া একই একাদশ নিয়ে এগিয়ে যাবে। প্রতিবেদন অনুসারে, আজ দুবাইয়ের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্যাচপেচে গরম থাকবে। আর্দ্রতা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টির কোনও আশঙ্কা না থাকায়, খেলোয়াড়দের প্রায় ৩৩ কিমি/ঘন্টা বেগে দৌড়াতে হবে, তীব্র বাতাসের সঙ্গে লড়াই করতে হবে। রাতে তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে, তবে বাতাসের মান হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল