সেহবাগের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্ট ক্রিকেটে ফিরে আসার পরেই দুর্দান্ত ফর্মে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেনে টেস্ট ম্যাচে তুলেছেন ঝড়। ভারতের সহ-অধিনায়ক অল্প সময়ের জন্য  খেললেও সর্বোচ্চ প্রভাব ফেলে রেকর্ড বুকে নিজের নাম লিখিয়ে নিয়েছেন। পন্থ দুটি ছক্কা মেরে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো খেলোয়ার হিসেবে নিজের নাম শীর্ষ তুলেছেন। এই রেকর্ডটি এতদিন বীরেন্দ্র সেহওয়াগের দখলে ছিল ১২ বছরেরও বেশি সময় ধরে। সেহওয়াগ ভারতের হয়ে ৯০টি এবং এশিয়া একাদশের হয়ে ১টি ছক্কা মেরেছিলেন। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে  পন্থ ৯০টি ছক্কা মেরেছিলেন। তবে ইডেনে আরও দুটি ছক্কা  মেরে ভেঙে দিয়েছেন বীরুর রেকর্ড।

কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ঘাড়ের চোটের কারণে মাত্র তিনটি বল খেলে মাঠ ছাড়তে বাধ্য হন ভারতের অধিনায়ক শুভমান গিল। মধ্যাহ্নভোজের সময় ভারত দক্ষিণ আফ্রিকার চেয়ে ২১ রান পিছিয়ে ছিল, ৪৫ ওভার পরে ১৩৮/৪ তে পৌঁছেছিল। রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল ক্রিজে ছিলেন। ওপেনার কেএল রাহুল,  ওয়াশিংটন সুন্দর এবং সহ-অধিনায়ক ঋষভ পন্থ সকলেই ভালো খেলা শুরু করেছিলেন। এই খেলার সময়েই  টেস্ট ক্রিকেটে ভারতীয়দের খেলোয়ারদের দ্বারা সর্বাধিক ছক্কার রেকর্ড অর্জন করেন ঋসভ। টেস্টের প্রথম দিনে, পেসার জসপ্রীত বুমরাহ পাঁচ উইকেট নিয়ে নেন। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৯ রানে গুটিয়ে দেয় ভারত।

একনজরে দেখে নিন টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন কারা

৯২ – ঋষভ পন্থ 

৯০ – বীরেন্দ্র সেহবাগ

৮৮ – রোহিত শর্মা

৮০ – রবীন্দ্র জাদেজা

৭৮ – এমএস ধোনি

বিস্তারিত আসছে…

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর