শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু থেকেই ম্যাচে দাপট দেখিয়েছে ভারত। গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল তারা। জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ছিল ৩৭২ রানের লক্ষ্য। পঞ্চম দিনে ২০৬ রানেই শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ভারতের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার মানব সুতার। এক ওভারেই তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। শেষ চারটি উইকেটের তিনটিই এসেছে তাঁর হাত ধরে। প্রথম টেস্টে মানব সুতার না সারাংশ জৈন কাকে খেলানো হবে, তা নিয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত সুযোগ পান মানব। সেই সিদ্ধান্তের মর্যাদা রাখলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরম্যান্স উপহার দেন বাঁহাতি স্পিনার।

চতুর্থ দিনের শেষে ৮৪ রানে ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ধনঞ্জয় ডি’সিলভা ও সোনাল দিনুশা ইনিংস সামলানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় ভারতীয় বোলারদের আটকে রাখেন তাঁরা। শেষ পর্যন্ত রবীন্দ্র জাদেজা ৫৯ রান করা ধনঞ্জয়কে আউট করেন। এরপর ১০ রান করে ফেরেন নিরোশান ডিকওয়েলা। তাঁকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে সোনাল দিনুশা ক্রিজে থেকে লড়াই চালিয়ে যান। কেশর নুয়ান্তাও তাঁকে সঙ্গ দেন। মধ্যাহ্নভোজের পর বদলে যায় ম্যাচের ছবি। ৭৬তম ওভারে দিনুশাকে ৮৪ রানে ফেরান মানব। ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দেন তিনি। এরপর একই ওভারে প্রভাত জয়সূর্য ও লাহিরু কুমারাকেও ফিরিয়ে দেন মানব। সফলতম ব্যাটার ফিরে যাওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

এর পর জাদেজার ওভারে একটি রিভিউ নষ্ট করে ভারত। ফলে আর কোনও রিভিউ হাতে ছিল না। কিন্তু তাতেও জয় আটকে থাকেনি। ৭৮তম ওভারে নুয়ান্তাকে বোল্ড করে শ্রীলঙ্কার ইনিংস শেষ করে দেন মানব। ১৬৫ রানে ম্যাচ জিতে নেয় ভারত। তবে বড় জয় এলেও ভারতের ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তা থাকবে। দুই ইনিংসেই ব্যর্থ শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। গিল করেন ১৬ ও ৮ রান। যশস্বী দুই ইনিংসে যথাক্রমে ৩২ এবং ০ রান করেছেন। দু’জনের খারাপ ফর্মের কারণে টপ অর্ডার বেশি অবদান রাখতে পারেননি। দেবদত্ত পাডিক্কলের গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যেই প্রথম ইনিংসে বড় রান তুলতে পেরেছিল ভারত। 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার