শুভমন-রুতুরাজের চওড়া ব্যাটে ১৮২ রান তুলল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড়ের চওড়া ব্যাটে ভর করে জিম্বাবোয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়ল টিম ইন্ডিয়া। বুধবার হারারে স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছে নীল জার্সিধারীরা। জিম্বাবোয়ের পক্ষে সিকান্দর রাজা ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নিয়েছেন।

পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিম্বাবোয়ে জিতলেও দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েছে ভারত। এদিন তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। প্রথম একাদশে চারটি পরিবর্তন নিয়ে খেলতে নামে ভারত। বিশ্বকাপের দলে থাকা যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন দলে ঢুকেছেন। নেওয়া হয়েছে খলিল আহমেদকেও। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও শুভমন গিল। প্রথম পাওয়ার প্লে-তে অর্থা‍ৎ ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান তোলে বিশ্বজয়ীরা। ভাল খেলতে খেলতে জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ২৭ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন যশস্বী।

আগের ম্যাচে ব্যাটে ঝড় তুললেও এদিন বেশিক্ষণ ক্রিজে টিঁকতে পারেননি অভিষেক শর্মা। সিকন্দরের বলে বড় শট মারতে গিয়ে ১০ রানে আউট হন তিনি। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড়। ঠাণ্ডা মাথায় খেলে দুজনে রান মেশিন সচল রাখেন। প্রথম দুই ম্যাচে রান না পাওয়া শুভমন ৩৬ বলে ৫০ রান পূর্ণ করেন। ১৮তম ওভারে ব্লেসিং মুজারাবানির বলে সিকান্দর রাজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। আউট হওয়ার আগে ৪৯ বলে সাতটি চার ও তিন ছক্কার সাহায্যে ৬৬ রান করেন তিনি। শেষ ওভারে ৪৯ রান করে আউট হয়ে যান রুতুরাজ। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে ১৮২ রান তোলে ভারত।  সঞ্জু স্যামসন ১২ ও রিঙ্কু সিংহ ১ রানে অপরাজিত থাকেন।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার