জিম্বাবোয়েকে ১৫২ রানেই আটকে দিল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্দান্ত শুরু করেও শেষের দিকে ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের জেরে বড় রানের ইনিংস গড়তে পারল না জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫২ রানেই থেমে গেল ইনিংস। একমাত্র খানিকটা লড়াই চালিয়েছেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা। টিম ইন্ডিয়ার পক্ষে খলিল আহমেদ ৩২ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন।

শনিবার হারারে স্পোর্টস ক্লাবে প্রথমে টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শুভমন গিল। শুরুটা ভালই করেছিলেন জিম্বাবোয়ের দুই গোড়াপত্তনকারী ব্যাটার ওয়েলেসলি মাধেভেরা ও টি মারামুনি। সতর্ক হয়ে ঠাণ্ডা মাথায় খেলে রান  মেশিন সচল রাখেন দুজনে। প্রথম উইকেটে জুটি বেঁধে ৬৩ রান তোলার পরে নবম ওভারে অভিষেক শর্মার বলে সাজঘরে ফেরেন টি মারামুনি (৩২)। পরের ওভারে মাধেভেরাকে (২৫) ফিরিয়ে দেন শিভম দুবে। এর পরে জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা বুক চিতিয়ে লড়াই চালাতে থাকেন। কিন্তু সহযোগিতার জন্য কোনও সতীর্থকে পাননি। ১৪তম ওভারে ব্রায়ান বেনেটকে (৯) ফেরান ওয়াশিংটন সুন্দর। পরের ওভারে অযথা রান নিতে গিয়ে আউট হয়ে যান জোনাথন ক্যাম্পবেল।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে ভদ্রস্থ রানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান সিকান্দর রাজা ও ডিয়ন মেয়ার্স। কার্যত মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন রাজা। ১৯তম ওভারে রাজাকে (৪৬) সাজঘরে ফেরান তুষার দেশপাণ্ডে। শেষ ওভারে বল করতে এসে জিম্বাবোয়েকে জোড়া ধাক্কা দেন খলিল আমেদ। প্রথম বলেই মেয়ার্সের (১২) ক্যাচ তালুবন্দি করেন তিনি। আর শেষ বলে ফিরিয়ে দেন ক্লাইভ মাডান্ডেকে। শেষ পর্যন্ত ১৫২ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ে।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি