১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হারারে: ব্যাট হাতে ফের তাণ্ডব চালালেন বৈভব সূর্যবংশী। তাঁর ৪৯ বলে ৮১ রানের অনবদ্য ইনিংসের দৌলতে রবিবার (২৬ জুলাই) শেষ তথা তৃতীয় টি টোয়েন্টিতে পাঁচ  উইকেট হারিয়ে ১৯২  রান তুলল টিম ইন্ডিয়া। শ্রেয়স আইয়ার (২৭) ও ঈশান কিশনও (২৯) দলকে বড় রানের ইনিংস গড়তে সঙ্গত করেছেন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন বৈভব সূর্যবংশী। উল্টোপ্রান্তে থাকা অভিষেক শর্মা এদিনও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন। দ্বিতীয় ওভারেই ব্লেজিং মুজারাবানির বলে তাড়িওয়ানাসে মারুমুণির হাতে ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে জিম্বাবোয়ের বোলারদের আক্রমণ নির্বিষ করে দলকে এগিয়ে নিয়ে যান বৈভব ও ঈশান কিশন। পাওয়ার প্লে-তেই এক উইকেট হারিয়ে ৬৪ রান তোলে টিম ইন্ডিয়া। ৩১ বলে ছয়টি চার ও দুই ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন বৈভব। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৯৫।

১১তম ওভারে ভাল খেলতে থাকা ঈশান কিশনকে বিপজ্জনক হয়ে ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরিয়ে দেন সিকান্দার রাজা। ২৬ বলে চারটি চারের সাহায্যে ২৯ রান করেন ঈশান। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান বৈভব ও অধিনায়ক শ্রেয়স আইয়ার।  দুজনেই হাত খুলে খেলে ২৮ বলেই ৫০ রান যোগ করেন।  দুরন্ত খেলছিলেন বৈভব। মনে হচ্ছিল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম শতরান পাবেন। কিন্তু ১৫তম ওভারে ওয়েসলি মেধেভেরার বলে সাজঘরে ফেরেন। ৪৯ বলে আটটি চার ও চারটি চারের সাহায্যে ৮১ রান করেন।

অধিনায়ক শ্রেয়স আইয়ারও হাত খুলে খেলছিলেন। তবে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি । ১৮ বলে ২৭ রান করে আউট হন। পঞ্চম উইকেটে জুটি বেঁধে তিলক বর্মা ও রিঙ্কু সিংহ দলকে ১৯২ রানে পৌঁছে দেন।  শেষ বলে আউট হন রিঙ্কু সিংহ (১৪ বলে ২৫)। তিলক ৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

ডিভোর্সের জন্যে ১০ বার মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ