চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকার বিরুদ্ধে ম্যাচে জোড়া বদল আনতে পারে ভারত

নিজস্ব প্রতিনিধি : বুধবার টি ২০ বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে নামছে ভারত। আমেরিকাকে হারাতে পারলেই সুপার এইটে যাওয়া পাকা হয়ে যাবে রোহিত শর্মাদের। তার আগে জোড়া বদল হতে পারে ভারতীয় শিবিরে।

এবারের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে যেভাবে চমক দিয়েছে আমেরিকা, তাতে তাদের হালকাভাবে নিচ্ছে না ভারতীয় শিবির। জানা যাচ্ছে, আমেরিকার বিরুদ্ধে নাও খেলানো হতে পারে রবীন্দ্র জাদেজাকে। রবীন্দ্র জাদেজা রান পাচ্ছেন না। পাশাপাশি গত দুই ম্যাচে উইকেটও পাননি। গত দুই ম্যাচে পারফরমেন্স আশানুরূপ না হওয়ায় জাদেজাকে বিশ্রাম দেওয়া হতে পারে। ভারতের টিম ম্যানেজমেন্ট মনে করছে, আমেরিকার ব্যাটসম্যানদের বিরুদ্ধে স্পিনার বেশি কাজে আসতে পারে। সেজন্য কুলদীপ যাদবকে এদিন খেলানো হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এদিন অফ ফর্মে থাকা শিবম দুবেকে নাও খেলানো হতে পারে। সেজন্য মিডল অর্ডারে শিবমের বদলে খেলানো হতে পারে সঞ্জু স্যামসনকে। এই দুটি জায়গা ছাড়া ভারতের প্রথম একাদশে আর কোনও পরিবর্তন আনা হচ্ছে না।

এদিকে দুটি ম্যাচে জিতে সুপার এইচে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আমেরিকাও। জানা যাচ্ছে, আমেরিকা তাদের প্রথম একাদশে কোনও বদল আনছে না। এবারের বিশ্বকাপে দুর্ধর্ষ বোলিং করে সবার নজর কেড়েছিলেন সৌরভ নেত্রভালকার। এদিনের ম্যাচে কী সৌরভ ভালো পারফরমেন্স করতে পারবেন, সেটাই এখন দেখার।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ