আজ ‘ডু অর ডাই’ ম্যাচ ভারতের, ব্যাটিং নিয়ে চিন্তায় হার্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্ট সিরিজ ও একদিনের সিরিজ নিজেদের দখলে নিয়েছে ভারত। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শুরু হতেই ছবিটা পালটে গেল। প্রথম দুটি ম্যাচে জয় পেয়ে সিরিজ জেতার হাতছানি দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের মুখ থেকে সিরিজ ছিনিয়ে নিতে হলে আজ, মঙ্গলবার হার্দিকদের কাছে ‘ডু অর ডাই’ ম্যাচ। এই ম্যাচ ভারত হেরে গেলে সিরিজ হাতছাড়া হবে শুভমন গিলদের। তাই আজকের ম্যাচ ভীষণই গুরুত্বপূর্ণ দুই দলের কাছে।

চলতি মাসের শেষের দিকে শুরু এশিয়া কাপ, বিশ্বকাপ শুর হতেও ভেসন দেরি নেই। এমন অবস্থায় দলের তরুণ তারকাদের হাল একেবারে বেহাল। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিজেও ভাল পারফর্ম করতে পারেননি গত দুই ম্যাচে। ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যান ইষাণ কিষাণ, শুভমন গিলরা শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত সেই ভাল দীর্ঘস্থায়ী হচ্ছে না। ফলে চাপ বাড়ছে মিডল অর্ডারে। এখানেও খেই হারাচ্ছেন সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসনরা। সব মিলিয়ে হার্দিকের দলের ব্যাটিং লাইনআপ বেশ নড়বড়ে।

সিরিজের দুটি ম্যাচ হেরে ইতিমধ্যেই দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন হার্দিক। শুধু ব্যতিক্রম হলেন তিলক ভর্মা। তাই যেখানে হার্দিকের দলে ব্যাটিংয়ের ভরাডুবি, সেখানে তিলকই হলেন একমাত্র শিবরাত্রির সলতে। তবে একা তাঁকে দিয়ে জয়ের বৈতরণী পার করা যে সম্ভব নয়, সেটা ভাল করেই জানেন হার্দিক। তাই নিজেদের ভুলগুলি শুধরে নিয়ে এই ম্যাচে জয়ে ফিরতে টিম স্পিরিট গড়তে মরিয়া পান্ডিয়া। এখন দেখার বিষয় এটাই যে, আজকের ম্যাচে জিতে সিরিজ বাঁচাতে পারে কিনা ভারত।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর