এই মুহূর্তে

বরুণের ভেল্কিতে ধরাশায়ী আফ্রিকার সিংহরা, ৩-১ ব্যবধানে সিরিজ জয় সূর্যদের

নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত। অবশ্য ভারতের কাছে চুনকাম হলেও সাদা বলের ক্রিকেটে দাপট দেখিয়েছে তারাও। শনিবার ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগেই ভারতের এই জয়ে হাসি ফুটল কোচ গৌতম গম্ভীরের মুখে। আজ টসে হেরে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে তুলেছিল ২৩১ রান। সুতরাং দক্ষিণ আফ্রিকার কাছে লক্ষ্য ছিল ২৩২ রান। আজ অর্ধশতরান করেছেন তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য। রান পেয়েছেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনও। তবে ম্যাচের শুরুটা ভাল হলেও মাঝপথে একের পর এক উইকেট হারিয়েছে ভারত। তবে ভারতীয় বোলারদের দাপটে ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রান করে সিরিজ শেষ করল দক্ষিণ আফ্রিকা। ৩০ রানে জিতে ৩-১ ব্যবধানে জিতল ভারত।

কিন্তু সূর্যকুমারের ফর্ম ভাবাচ্ছে কোচ গম্ভীরকে।এই সিরিজেও রান পাননি তিনি।পাশাপাশি শুভমন গিলের চোট নিয়েও চিন্তা থাকবে কোচের। শেষ দুই ম্যাচে তিনি রান পাননি।আর আজকের ম্যাচে খেলেন নি। আর শুভমনের জায়গায় সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। আর কুলদীপ যাদব ও হর্ষিত রানার পরিবর্তে ঢোকেন যশপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর। শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি অভিষেক। ২১ বলে ৩৪ রান করে করবিন বসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৬৭। 

এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সঞ্জু ও তিলক। দশম ওভারে জর্জ লিন্ডের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সঞ্জু। আউটের আগে করে যান ২২ বলে ৩৭। চার নম্বরে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট হাতে ফের ব্যর্থ হন। করবিন বসের বলেই মাত্র পাঁচ রান করে আউট হন। এক প্রান্ত আগলে থাকা তিলক ৩০ বলে সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের ষষ্ঠ অর্ধশতরান তুলে নেন। পাঁচ নম্বরে নেমে তাণ্ডব শুরু করে দেন হার্দিক পাণ্ড্য। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারান প্রোটিয়া বোলাররা। মাত্র ১৫ বলেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটার। চারটি চার ও পাঁচটি বিশাল ছক্কার সাহায্যে ১৬ বলেই অর্ধশতরান করেন হার্দিক। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে বার্টমানের বলে সাজঘরে ফেরেন তিনি। ২৫ বলে ৬৩ রানের বিধ্বংসি ইনিংস খেলেন। শিবম দুবেও নেমে ধুমধাড়াক্কা ব্যাটিং করতে শুরু করে দেন। শেষ ওভারে রানআউট হন তিলক। সাজঘরে ফেরার আগে ৪২ বলে ৭৩ রান করেন। তিন বলে ১০ রান করে অপরাজিত থাকেন শিবম। এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন হার্দিক।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ১০০ উইকেটের মালিক হয়েছেন তিনি।

এদিকে ২৩২ রানের লক্ষ্য বড় হলেও দক্ষিণ আফ্রিকার হয়ে শুরুটা ভাল করেছেন কুইন্টন ডি’কক। ভারতের মাটিতে আবারও রেকর্ড গড়লেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে ওপেনার রিজা হেনড্রিক্স রান পাননি, মাত্র ১৩ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন। এরপর ডি’ককের সঙ্গে জুটি বাঁধেন ডেওয়াল্ড ব্রেভিস। বরুণের এক ওভারে ২৩ রান করেছেন তাঁরা। তবে ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল ১ উইকেটে ১১৮। সেখান থেকেই বোঝা যাচ্ছিল, লড়াইটা তীব্র হতে চলেছে। তবে জসপ্রীত বুমরাহর বলে ৬৫ রানে আউট হন ডি’কক। পরের ওভারেই হার্দিকের বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন ব্রেভিস। এরপরেই এক ওভারে এডেন মার্করাম ও ডোনোভান ফেরেইরাকে আউট করেন বরুণ। ডেভিড মিলারের উইকেট নেন অর্শদীপ। শেষ ওভারে জর্জ লিন্ডেকে আউট করেন বরুণ। শেষমেষ ২০ ওভারে ম্যাচ শেষ করে দক্ষিণ আফ্রিকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেলসির বিরুদ্ধে বদলা নিতে উয়েফা লিগে নামছে পিএসজি

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র, এক ম্যাচে ২৩ লাল কার্ড

‘তোমাকে ছাড়া…’ বিশ্বকাপ জিতে বাবার উদ্দেশ্যে রিঙ্কুর লেখা চিঠি জল আনবে চোখে

বিশ্বকাপ জয়ের জন্য সূর্যদের ১৩১ কোটি দিচ্ছে BCCI

বাজল সানাই, এবার বিয়ের পিঁড়িতে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ