জো রুটের লড়াই ব্যর্থ, ৪-১-এ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের একের পর এক উইকেট পতন অব্যাহত। অশ্বিন-কুলদীপের পাশাপাশি এবার খেলা দেখালেন যশপ্রীত বুমরাও। শত চেষ্টা করেও ইংল্যান্ডকে জেতাতে পারলেন না জো রুট। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ফের ৪-১-এ সিরিজ জিতে নিল রোহিত শর্মারা।

এদিন প্রথমে ৪৭৭ রানে থামে রোহিত শর্মাদের ইনিংস। ২৫৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড। কোনও রান না করেই অশ্বিনের বলে আউট হয়ে যান জ্যাক ক্রলি। কিছুক্ষণের মধ্যে আউট হয়ে যান বেন ডাকেটও। ২১ রানের মধ্যেই দুই উইকেট পড়ে যায়। এরপরে অবশ্য পোপও বেশিক্ষণ ক্রিজে টেকেননি। পোপকে সাজঘরে ফেরান অশ্বিন। তারপর জো রুট ও বেয়ারস্টো অবশ্য কিছুটা লড়াই চালানোর চেষ্টা করেন। তবে ইংল্যান্ডের ৯২ রানের মাথায় আউট হয়ে যান বেয়ারস্টো। ব্যক্তিগত ৩৯ রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান তিনি। বেয়ারস্টো আউট হতেই ফের উইকেট পতন ইংল্যান্ড শিবিরে। ব্যক্তিগত দুই রানের মাথায় আউট হয়ে যান বেন স্টোকস। 

মধ্যাহ্ন ভোজের বিরতির পর ফের ইংল্যান্ডের উইকেট পতন অব্যাহত ছিল। জো রুট টেল এন্ডারদের নিয়ে চেষ্টা চালিয়ে গেলেও সফল হননি। টম হার্ডলি, শোয়েব বাশির ও মার্ক উডের সঙ্গে ছোট ছোট পার্টনারশিপ গড়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সফল হননি। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৮৪ রানের মাথায় কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান রুট। এদিনের ম্যাচে আগাগোড়াই দাপট দেখিয়েছেন অশ্বিন, কুলদীপ যাদবরা। অশ্বিন পাঁচ উইকেট ও কুলদীপ যাদব দুই উইকেট নেন। অশ্বিন, কুলদীপদের যোগ্য সঙ্গত দেন যশপ্রীত বুমরাও। শেষপর্যন্ত এক ইনিংস ও ৬৪ রানে রোহিত শর্মাদের কাছে হার মানতে হল জো রুটদের। 

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের