দিন-রাতের টেস্ট ড্র করল মিতালিরা

না, চেষ্টা করেও ফলাফল বার করা গেল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, চেষ্টা করেও ফলাফল বার করা গেল না। ভারত-অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের দিন-রাতের টেস্ট ড্র হয়ে গেল। মূলত সময়ের অভাবেই পিঙ্ক বল টেস্টে হার-জিত হল না। সময় হাতে থাকলে মিতালি রাজ অ্যান্ড কোম্পানি যে জিততে পারত সেটা আশা করাই যায়। অন্ততপক্ষে তাদের পারফরম্যান্স তো সেই ইঙ্গিতই দিচ্ছিল।

অজিদের ২৭২ রানের বড় লক্ষ্য চাপিয়ে দিয়েছিল উইমেন ইন ব্লু। আর ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল মেগ ল্যানিংরা। কিন্তু সময় কম থাকায় ঝুলনদের আগুনে বোলিংয়ের সামনে থেকে বেঁচে গেলেন তারা।

পিঙ্ক বলের এই টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। প্রথমদিনের খেলা বৃষ্টির জন্য ভেসতে যায়। তবে স্মৃতি মান্ধানার শতরান (১২৭) এবং দীপ্তি শর্মার (৬৬) অর্ধশত রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৩৭৭ রান তোলে টিম ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪১ রান তুলে ডি-ক্লিয়ার ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলাদের দাপটে একপ্রকার দাঁড়াতে পারেননি অজি ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেফালি বর্মার (৫১) হাফসেঞ্চুরি এবং পুনম রাউতের (৪১) ব্যাটের ওপর ভর করে ৩ উইকেটে ১৩৫ রান তোলে ভারত। এরপর ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটের বিনিময়ে ৩৬ রান তুলেছিল অজিরা। ম্যাচ ড্র হয়।    

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার