অজিদের বিজয়রথ থামালেন মিতালিরা

অপরাজিত তকমা ঘুচল অস্ট্রেলিয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়া সফরে প্রথম জয়ের মুখ দেখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে অজিদের ২ উইকেটে পরাজিত করল মিতালি রাজ অ্যান্ড কোম্পানি। সেই সঙ্গে প্রতিপক্ষের বিজয়রথ থামিয়ে দিলেন তারা। টানা ২৬টি ওডিআই ম্যাচে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। কিন্তু অবশেষে তাদের থামতে হল। শেষ ওভারে ম্যাচ জিতে নিল ভারতের প্রমীলাবাহিনী।

যদিও বিরুদ্ধে একদিনের সিরিজটা আগেই পকেটে পুরে নিয়েছিল অস্ট্রেলিয়া। তাই একদিক থেকে বলতে গেলে এদিনের ম্যাচটা ছিল নিয়মরক্ষারই।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৬৪ রান তোলে অজিরা। সর্বাধিক ৬৭ রানের ইনিংস খেলেন গার্ডনার। ভারতের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন ঝুলন এবং পূজা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে উইমেন ইন ব্লুর দুই ওপেনার শেফালি বর্মা ও স্মৃতিমান্ধানা। দু’জন মিলে মোট ৫৯ রানের পার্টনারশিপ করেন। এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন ইস্তিকা ভাটিয়া। ৬৪ রানর অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি। পরের দিকে দলকে টানেন দীপ্তি শর্মা (৩১) এবং এস রানা (৩০)। এরপর শেষ ওভারে বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেন ঝুলন গোস্বামী।

  

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর