মালায়েশিয়াকে ৫-০ গোলে উড়িয়ে হকিতে গ্রুপ শীর্ষে হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জাপানের বিরুদ্ধে দেখেছিল হারের মুখ। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে রবিবার মালায়েশিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জয়ে ফিরেছে ভারত। কার্যত ৫-০ গোলে মালায়েশিয়াকে উড়িয়ে দিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে চলে এসেছেন হরমনপ্রীতরা। এর ফলে সেমিফাইনালের দিকে একধাপ এগিয়ে গিয়েছে ভারত।

এদিন প্রথম থেকেই বেশ আক্রমণাত্বকভাবে খেলতে শুরু করেন যুগরাজরা। একাধিকবার বিপক্ষ দলের বক্সে ঢুকে পড়ে ভারত। অনেকগুলি সুযোগও তৈরি হয়। দলের হয়ে প্রথম কোয়ার্টারের শেষ দিকে হরমনপ্রীতের পাস থেকে প্রথম গোলটি করেন কার্তি। ভারতীয়েদের অনেকবার আটকাত্যে চেষ্টা করে মালায়েশিয়া। এমনকি এর জন্য সবুজ কার্ড দেখেন মালায়েশিয়ার ফিত্রি সারি। দ্বিতীয়ার্ধে ভারতের বিবেক সাগর সবুজ কার্ড দেখেন। যদিও তাতে কার্তিদের দমিয়ে রাখা যায়নি। তবে দ্বিতীয়ার্ধে মালায়েশিয়া পরিণত খেলায় স্কোরলাইনে ব্যবধান বাড়েনি।

তৃতীয় কোয়ার্টাররের শুরুতেই ব্যবধান বাড়ায় ভারত। পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের শট প্রতিহত হলেও গোল করার সুযোগ ছাড়েননি হার্দিক। তৃতীয় গোলটি করেন হরমনপ্রীত। হার্দিকের পেনাল্টি থেকে ৫৩ মিনিটের মাথায় গোল করেন গুরজন্ত। সব শেষে পঞ্চম গোল করে দলের জয় সুনিশ্চিত করেন যুগরাজ। এদিন ভারতের দাপটে কার্যত বলে দাঁত ফোটাতে পারেনি মালায়েশিয়া। প্রসঙ্গত, আজ, সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই ম্যাচেও জয়ের ধারা অব্যহত রাখতে পারেন কিনা হার্দিকরা, এখন সেটাই দেখার।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!