রোহিতের ইস্তফার দাবি, ভারতের হারে মহা ফুর্তিতে পাক-প্রধানমন্ত্রী শেহবাজ

ভারতের স্কোর নিয়ে খোঁচা শেহবাজের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের লজ্জাজনক হারে শিবিরে পিনপতন নিস্তব্ধতা। এমন সময় সীমান্তের ওপার থেকে কাটা ঘায়ে পড়ল নুনের ছিটে। কোহলিরা হেরে যাওয়ায় তুরীয় মেজাজে পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফুর্তির প্রাণ গড়ের মাঠ বলতে যা বোঝায়। ভারত হেরে যাওয়ায় তিনি যে কতটা খুশি, সেটা বোঝা যাচ্ছে, তাঁর টুইট থেকে। আগামী রবিবার টি-টোয়েন্টি ফাইনাল। সেটা বোঝাতে শেহবাজ শরিফের টুইট – অতএব, সামনের রবিবার লডা়ই ১৫২ /০ বনাম ১৭০ /০।

প্রশ্ন উঠছে, ১৫২ /০ বলতে কী বোঝাচ্ছেন পাক প্রধানমন্ত্রী? আর ১৭০ /০ বলতেই বা তিনি কিসের ইঙ্গিত দিচ্ছেন? পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৫২। আর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড করে ১৬৯ রান। অর্থাৎ ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৭০ রান। ভারতের হারে পাক প্রধানমন্ত্রী কতটা খুশি, সেটা এই টুইট থেকে স্পষ্ট।

যদিও পাকিস্তানের ক্রিকেট ভক্তরা ভারতের হারে বিন্দুমাত্র খুশি নয়। তারা চেয়েছিল টি-টোয়েন্টির ফাইনালে লডা়ই হোক ভারতের সঙ্গে। তারা মাঠে কোহলিদের হয়ে গলাও ফাটিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। মূলত ভারতীয়দের জঘন্য ফিল্ডিং এর জন্য দায়ী বলে মনে করছে ক্রিকেট মহল।

সেমিফাইনালে ভারত হেরে যাওয়া নানা প্রান্ত থেকে রোহিত শর্মার ইস্তফার দাবি উঠেছে, ইস্তফার দাবি উঠেছে রাহুল দ্রাবিড়ের। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ইস্তফার দাবিতে একের পর এক টুইট।  

আরও পড়ুন T-20WC 2022: বাংলাদেশ হেরে যাওয়ায় বাবাকে জড়িয়ে কান্না কন্যার

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন