‘বিয়েটা এবার করতেই হবে’, ইডেনে টেস্টের মাঝেই কোচের কাছে ছুটির আবদার কুলদীপের

এবার ভারতীয় একাদশ স্কোয়াডে অনেক চেনা মুখ নেই। তবে ৪ জন স্পিনার নিয়ে খেলতে নেমেছেন শুভমান গিল। কিন্তু ম্যাচের আগেই ছুটি চেয়ে বসলেন ভারতের অন্যতম দাপুটে স্পিনার কুলদীপ যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে বহু প্রতীক্ষিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দুই সিরিজের টেস্ট ম্যাচ। যা কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ হয়েছিল ভারতে। প্রায় ৭ বছর পর আবারও ইডেনে টেস্ট ম্যাচ হচ্ছে। স্বাভাবিকভাবেই উত্তেজিত ক্রিকেট বিশ্ব এবং তিলোত্তমা বাসী। উত্তেজিত ভারতীয় অধিনায়ক শুভমন গিলও। কেননা ইডেনেই তাঁর অভিষেক ম্যাচ ছিল। তবে এবার ভারতীয় একাদশ স্কোয়াডে অনেক চেনা মুখ নেই। তবে ৪ জন স্পিনার নিয়ে খেলতে নেমেছেন শুভমান গিল। কিন্তু ম্যাচের আগেই ছুটি চেয়ে বসলেন ভারতের অন্যতম দাপুটে স্পিনার কুলদীপ যাদব।

ইতিমধ্যেই কোচ গৌতম গম্ভীরের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, নভেম্বরের শেষের দিকে ছুটি চেয়েছেন কুলদীপ। যদিও তাঁর ছুটি এখনও মঞ্জুর করেননি গৌতম গম্ভীর। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে কেন ছুটির আবদার কুলদীপের? কেননা বিয়ে করতে চলেছেন কুলদীপ। সেই কারণে কয়েক দিনের জন্য ছুটি চেয়েছেন তিনি। গতবছর আইপিএলের পর কুলদীপের বিয়ের কথা ছিল। সব আয়োজনও হয়ে গিয়েছিল। কিন্তু অপারেশন সিঁদুরের জন্য গত আইপিএল নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। তাই বাধ্য হয়েই বিয়ের পরিকল্পনা বাতিল করেন ভারতীয় স্পিনার। তবে আর দেরি করতে চাইছেন না বাঁহাতি স্পিনার। তাই দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টের পরেই বিয়েটা সেরে ফেলতে চান তিনি। তাই কোচের কাছে নভেম্বরের শেষের দিকে ছুটির আবেদন করেছেন কুলদীপ।

বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক কর্তা সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তাঁর কথায়, ‘বিয়ের জন্য কুলদীপ যাদব নভেম্বরের শেষ সপ্তাহে ছুটি চেয়েছেন। তবে তাঁকে কবে থেকে ছুটি দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’ এদিকে কুলদীপ যে সময় ছুটি চেয়েছেন, সে সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ ভারতের। এদিকে কুলদীপকে শুধু সাদা বলের ক্রিকেটে ব্যবহার করেছিলেন গম্ভীর। তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও টেস্ট খেলার সুযোগ পাননি। তবে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন তিনি। তাও এক বছর পর। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি খেলছেন।

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের