এশিয়া কাপে ওমান ম্যাচের আগেই সুখবর! টি-টোয়েন্টিতে বিশ্বসেরা বোলার হলেন ভারতীয় স্পিনার

বিতর্ক সত্ত্বেও এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত। এবং পাকিস্তানকে দুরমুশ করে ৭ উইকেটে জিতেছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিতর্ক সত্ত্বেও এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত। এবং পাকিস্তানকে দুরমুশ করে ৭ উইকেটে জিতেছে ভারত। তবে এই ম্যাচে নেই ভারতের কোনও পুরনো মুখ। সুতরাং একঝাঁক নতুন খেলোয়াড়দের নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছে ভারত। যাই হোক, এখনও পর্যন্ত এশিয়া কাপের কোনও ম্যাচকে দেশকে নিরাশ করেনি টিম ইন্ডিয়া। এর মাঝেই সুখবর ভারতীয় দলে। যাই হোক, টি-টোয়েন্টি দলে ফেরার পর থেকেই ভারতের পারফরম্যান্স ক্রমশ ভাল হচ্ছে। বিশেষ করে, স্পিনার বরুণ চক্রবর্তীর বোলিংয়ে মুগ্ধ সকলেই। এবার সেই পারফরম্যান্সের নিরিখেই টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলারের স্বীকৃতি পেলেন বরুণ চক্রবর্তী।

বুধবার নতুন তালিকা প্রকাশ্যে এসেছে। সেখানেই বোলিংয়ে নম্বর ওয়ান হলেন বরুণ চক্রবর্তী এবং ব্যাটিংয়ে সেরা হলেন অভিষেক শর্মা। এই নিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় ভারতীয় বোলার হিসাবে এক নম্বর হলেন বরুণ। তবে কেরিয়ারে তাঁর প্রথম। আগে এই তালিকায় নাম ছিল জসপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোইদের। যদিও বুমরাহ এশিয়া কাপ খেললেও টি-টোয়েন্টি থেকে বিরতি নিয়েছেন বিষ্ণোই। অন্যদিকে বরুণ একে আসায় নিউজিল্যান্ডের জেকব ডাফির পজিশন নেমেছে দুইয়ে। তৃতীয়তে রয়েছেন আকিল হোসেন।

বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। তার পর থেকে ধারাবাহিক ভাবে ভাল খেলছেন। এশিয়া কাপে দু’টি ম্যাচে ২ উইকেট নিয়েছেন। অন্যদিকে ব্যাটিং বিভাগে এক নম্বরে জায়গা পেলেন অভিষেক। এশিয়া কাপের দু’টি ম্যাচেই ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৩ বলেই ৩১ রান করেছেন। শুরু থেকেই দেখিয়েছেন চার-ছয়ের দাপট। সেই কারণেই তাঁর স্ট্রাইক রেটও বেড়েছে। এই মুহূর্তে তাঁর র‌্যাঙ্কিং ৮৮৪, যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। এদিকে প্রথম দশে থাকা ভারতীয়দের মধ্যে তিলক বর্মা স্থান পেয়েছেন চারে এবং সাতে সূর্যকুমার যাদব।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল