বৈভবের অপ্রতিরোধ্য ইনিংস, অনূর্ধ্ব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের নিলামের পর থেকেই রাতারাতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লাখে নয়, কোটিতে বিক্রিত হয়েছেন এই খুদে পটাকা। দুবাইয়ের জেড্ডায় মেগা নিলামে(IPL Mega Auction) ১কোটি ১০ লক্ষ টাকায় বিক্রি হওয়ার পর রীতিমতো লাইমলাইট কেড়ে নিয়েছেন এই খেলোয়াড়। দর্শকদের নজরে কেড়েছে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স। এশিয়া কাপে অনূর্ধ্ব-১৯-এ প্রথম দু’টি ম্যাচে সেই ভাবে রান না পেলেও পরের ম্যাচেই ছন্দে ফিরলেন বৈভব। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অপরাজিত থাকলেন ৭৬ রানে। দলকে জিতিয়ে জায়গা করে নিলেন সেমিফাইনালে।

আরও পড়ুনঃ দারোগার কীর্তি, জেলে পোরার ভয় দেখিয়ে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক

এদিনের ম্যাচে আরব আমিরশাহি মোটে ১৩৭ রান তোলে। এর জবাবে ব্যাট করতে নেমে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি ভারতীয় দলকে। তবে দলের হয়ে একাই ৭৬ রান করে যাবতীয় লাইমলাইট ছিনিয়ে নিলেন বৈভব। মাত্র ৪৬ বলেই এই রান তুলে ফেলেন তিনি। এমনকি ম্যাচের শেষ পর্যন্ত ময়দানে অপরাজিত থেকে গিয়েছেন এই খেলোয়াড়।

অন্যদিকে তাঁকে যোগ্য সঙ্গত করেছেন আরেক তরুণ খেলোয়াড় আয়ুষ মাত্রে। ৫১ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন আয়ুষ নিজেও। ফলে ১০ উইকেটেই এদিন ম্যাচ জিতে নেয় ভারত। বৈভব ছ’টি ছক্কা এবং তিনটি চার মারেন। চারটি করে চার এবং ছক্কা মারেন আয়ুষ। টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করে ভারতের দুই ব্যাটার। তাঁদের এই পারফর্মেন্সের কারণেই খুব সহজেই সেমি ফাইনালে পৌঁছে গেল ভারত।

আরও পড়ুনঃ ২৫ বছর বাদে দেশের মাটিতে ফিরেই কেঁদে ফেললেন ‘করণ-অর্জুন’ অভিনেত্রী

ভারত ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে। শুক্রবার হবে দু’টি সেমিফাইনাল। ভারতকে খেলতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবং পাকিস্তান খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রবিবার।

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?