টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড নাকি ভারত, পরিসংখ্যানে কে এগিয়ে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার প্রথম সেমিফাইনালে ইডেনে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। লক্ষ্মীবারে দ্বিতীয় সেমিফাইনালে তবারের চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে দুইবারের বিশ্বকাপী বিজয়ী ইংল্যান্ডের। ক্রিকেট দুনিয়ায় অন্যতম প্রাচীন প্রতিদ্বন্দ্বী ভারত এবং ইংল্যান্ড, এই লড়াই ক্রিকেট বইয়ের পাতায় আরও একটি অধ্যায় যোগ করবে। তবে, এটিই প্রথমবার নয় যে সেমিতে তারা একে অপরের মুখোমুখি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে দুই দল একে অপরের মুখোমুখি হতে চলেছে। গত দুটি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ভারত সেমিফাইনালে হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। এক নজরে দেখে নিন ভারত ও ইংল্যান্ডের খেলার পরিসংখ্যান।

প্রথম লড়াই হয়েছিল অস্ট্রেলিয়ায় হওয়া ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে । ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ন্ত্রণে সফল হয়। ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তুলেছিল। সেই সময়ে ভারতীয় ওপেনাররা লড়াই করতে ব্যর্থ হন, তবে বিরাট কোহলি অর্ধশতরান করে করে ইনিংসকে স্থিতিশীল করেছিলেন। এরপর হার্দিক পান্ডিয়া মাত্র ৩৩ বলে ৬৩ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। সেই সময়ে ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান ছিলেন অসাধারণ বোলার, তিনি তিনটি উইকেট নিয়েছিলেন। তবে তারপর ঝড়ের গতিতে ব্যাটিং শুরু ইংল্যান্ড যা ভারতের কাছে দুঃস্বপ্নের ছিল। ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস এবং জস বাটলার শুরু থেকেই দাপিয়ে খেলেন। কোনও উইকেট না হারিয়ে চার ওভার বাকি থাকতেই ম্যাচটি শেষ করেছিলেন। সেটা ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সবচেয়ে বেদনাদায়ক হারের মধ্যে একটি। পরাজয়ের পর, অধিনায়ক রোহিত শর্মা দল নিয়ে পুনর্বিবেচনা এবং এই সংক্ষিপ্ত ফর্ম্যাটের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন।

আরও পড়ুন: ভারতীয় ব্যাটার রো-কো ওপরই ভরসা ব্যবসায় লাভের জন্য, ওয়ান ডে বাড়াতে চায় কিউইরা

২০২২ সালের ঠিক দুই বছর পর, ভারত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ফের সুযোগ পেয়েছিল। ভারত গায়ানার চ্যালেঞ্জিং পিচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭১ রান করে। রোহিত শর্মা ৩৯ বলে দুর্দান্ত ৫৭ রান করে করেছিলেন। সূর্যকুমার যাদব ৪৭ রান যোগ করেছিলেন, অন্যদিকে হার্দিক পান্ডিয়া ১৩ বলে দ্রুত ২৩ রান করেছিলেন। জবাবে ইংল্যান্ড লড়াই করলেও ব্যর্থ হয়। ভারতের বোলাররা ইংলিশ ব্যাটসম্যানদের ময়দানে থাকতে দেয়নি। সেই সময়ে ইংল্যান্ড ১৬.৪ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায়। অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন এবং জসপ্রীত বুমরাহ দুটি উইকেট নেন। ভারত ৬৮ রানের জয় নিশ্চিত করে। পরে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়। তারপর আরও একবার আগামীকাল মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, ডিসেম্বরেই দেশে ফিরতে চান হাসিনা

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর