ভারতীয় ব্যাটার রো-কো ওপরই ভরসা ব্যবসায় লাভের জন্য, ওয়ান ডে বাড়াতে চায় কিউইরা

Share:

নিজস্ব প্রতিনিধি:   আবারও রো-কো ভরসা। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। আইপিএল শেষ হলেই তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিঃসন্দেহে যাবতীয় ফোকাস চলে যাবে রো-কো’র কামব্যাকে। তার মধ্যে বিরাট কোহলির সামনে আছে ১০০ সেঞ্চুরির সুযোগ। তাতে আরও দু’টি ওয়ানডে বেশি পেতে চলেছেন কোহলি। ভারতের বিরুদ্ধে সূচি রদবদল করে ওয়ানডে ম্যাচের সংখ্যা বাড়াতে চাইছে নিউজিল্যান্ড।

জানা গিয়েছে, আবারও ভারত ওয়ান ডে খেলতে নামবে ২০২৬ সালের জুন মাসে। তিন ম্যাচের সিরিজ হবে আফগানিস্থানের বিরুদ্ধে। তরপর ইংল্যান্ডের সঙ্গে সিরিজ। তারপর অক্টোবর নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ হবে। যেখানে ৫টি টি-টোয়েন্টি, দু’টি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলার কথা ভারতের। তবে নিউজিল্যান্ড বোর্ড চাইছে টি-টোয়েন্টির সংখ্যা কমাতে। সেক্ষেত্রে দু’টি টি-টোয়েন্টি কমিয়ে সেই জায়গায় ওয়ানডে খেলা হতে পারে। অর্থাৎ ৩টি টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হবে। সূত্রের খবর, এই বিষয় নিয়ে এক প্রস্থ ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের সেমিফাইনালের জন্য রাত ১১ টা ১৫ মিনিটে চলবে বিশেষ মেট্রো, জানুন রুট ও সময়সূচি

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। ফলে নজর এখন সেদিকেই। তাতে দু’টি অতিরিক্ত ওয়ানডে ম্যাচ পেলে সুবিধা হবে দু’দলেরই। অন্যদিকে এখন টেস্ট আর টি টোয়েন্টি থেকে সরে গিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুধু একমাত্র ওয়ান ডে খেলছেন তারা। ফলে বাড়তি ওয়ান ডে হলে দর্শকাসনে ভরবে বলেই মনে করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সেই কারণেও ওয়ান ডে বাড়ানোর কথা ভাবছে তারা। তবে এখনও দুই বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

স্পেনের হাতে ট্রফি দেওয়ার পর মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, ভাইরাল ভিডিও

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর