এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান মাহমুদ

আগামী ২৭ অগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে এশিয়া কাপ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এশিয়া কাপ (Asia Cup) শুরুর মুখে বাংলাদেশের জন্য দুঃসংবাদ। অনুশীলনে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেলেন তরুণ পেসার হাসান মাহমুদ (Hasan Mahamud)। এশিয়া কাপ খেলতে রওনা হওয়ার ৭২ ঘন্টা আগে এমন ধাক্কা কীভাবে সামলানো যাবে তা ভেবে পাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) কর্তারা। সূত্রের খবর, হাসানের পরিবর্তে বিকল্প কাকে নেওয়া হবে তা নিয়ে কথাবার্তা শুরু করেছেন নির্বাচকরা।

আগামী ২৭ অগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। ৩০ অগস্ট প্রথম মাঠে নামছে বাংলাদেশ (Bangladesh)। প্রতিপক্ষ আফগানিস্তান (Afghanistan)। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সাতদিন আগেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবে সাকিব আল হাসানরা (Shakib Al Hasan)। অন্তত ছয়দিন এক টানা অনুশীলন করে যাতে মাঠে নামা যায় তার জন্য ২৭ অগস্ট বিকেল পাঁচটায় আরব আমিরশাহীর বিমান ধরছে টাইগারা।

গত কয়েকদিনের মতো শনিবার সকালেও মিরপুর স্টেডিয়ামে (Mirpur Stadium) অনুশীলনে নেমেছিল বাংলাদেশ দল। ফিল্ডিং অনুশীলন করার সময়ে পড়ে গিয়ে গোড়ালিতে চোট পান হাসান মাহমুদ (Hasan Mahamud)। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। প্রথমে ফিজিও এসে যন্ত্রণা কমানোর চেষ্টা চালান। পরে চিকি‍ৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসক জানিয়ে দেন, চোট সারতে তিন সপ্তাহের মতো সময় লাগবে। দীর্ঘ দেড় বছর বাদে জিম্বাবুয়ে সিরিজে দলে ফিরে এসেছিলেন হাসান। পেসারের প্রত্যাবর্তনের সিরিজটা ভালোই কেটেছিল। দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছিলেন। সেই সুবাদে জায়গা হয়েছিল এশিয়া কাপ দলেও।

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল