এবার আইনক্সে বসেও দেখা যাবে বিশ্বকাপ

১৫টি শহরের ২২টি হলে বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখার সুযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের ফুটবল ভক্তদের জন্য সুখবর। আইনক্স তাদের জন্য ফুটবল ম্যাচ দেখার ব্যবস্থা করে দিচ্ছে। দেশের ১৫টি শহরের ২২টি মাল্টিপ্লেক্সে দেখা যাবে ফিফা বিশ্বকাপ। জানা গিয়েছে, চলতি বিশ্বকাপের বাছাই করা ৪০টি ম্যাচের সরাসরি সম্প্রচার হবে আইনক্সের পর্দায়। আইনক্সের তরফ থেকে বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সংস্থার সিইও অলোক ট্যান্ডন জানিয়েছেন, কাতারে গিয়ে বিশ্বকাপ ফুটবল দেখা অনেকের পক্ষেই সম্ভব হয়নি। তারা বাড়িতে বসে টিভিতে খেলা দেখবেন। তাদের কথা ভেবে আইনক্স দেশের ১৫টি শহরের ২২টি হলে বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। আশা করা যায়, স্টেডিয়ামে বসে খেলা দেখার যে অনুভূতি একজন দর্শক পেয়ে থাকেন, আইনক্সে বসেও তারা কিছুটা হলেও সেই অনুভূতি পাবেন। আর খেলা দেখতে দেখতে খাওয়ার সুযোগ তো রয়েছে।

উল্লেখ করা যেতে পারে, সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি এবং এবং এশিয়াকাপের ম্যাচ দেখার ব্যবস্থা করেছিল আইনক্স। তবে সব ম্যাচ নয়, বাছাই করা কয়েকটি ম্যাচ। ওই পরিকল্পনা থেকে ভালো সাড়া পাওয়ায় এবার তারা বিশ্বকাপের বাছাই করা কয়েকটি ম্যাচ সরাসরি আইনক্সের পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচ দেখার জন্য কত টাকা দিতে হবে বা আর কী কী সুবিধা পাওয়া যাবে, কোন কোন ম্যাচ দেখানো হবে, ম্যাচ শুরু হওয়ার কতক্ষণ আগে দর্শকে প্রেক্ষাগৃহে প্রবেশ করতে হবে, সব কিছুই জানিয়ে দেবে আইনক্স।

আরও পড়ুন বিশ্বকাপে ফের অঘটন, ডেনমার্ককে রুখে দিল তিউনিশিয়া

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে