লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে ক্রিকেট, ব্রেক ডান্স

আরও আটটি খেলা অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সেটা ১৯০০ সাল। ওই বছর অলিম্পিকসের আসর বসেছিল প্যারিসে (Paris)। সে বছর প্রথম বসেছিল ক্রিকেটের আসর। তবে অংশ নিয়েছিল মাত্র দুটি দেশ – ব্রিটেন (Great Britain)এবং ফ্রান্স (France)। আসন্ন অলিম্পিকসের আসর বসছে লস অ্যাঞ্জেলেসে (Los Angeles)। বিরাট কোনও অঘটনা না ঘটলে ২০২৮-য়ের অলিম্পিকসে দেখা যাবে ২২ গজের লডাই (Cricket)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাবনা-চিন্তা তেমনই। ক্রিকেটের পাশাপাশি আরও আটটি খেলাকে অন্তর্ভুক্ত করার ভাবছে কমিটি।খবর ইএসপিএন-ক্রিকইনফোর। ক্রিকেট ছাডা়ও আর যে আটটি খেলা অন্তর্ভুক্ত করার কথা চিন্তা-ভাবনা করছে, সেই আটটি খেলা হল বেসবল/সফটবল (baseball/softball),, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে, ব্রেক ডান্সিং (break dancing), ক্যারাটে, কিক-বক্সিং, স্কোয়াশ, মটরস্পোর্ট।

তাদের প্রতিবেদন অনুসারে, ক্রিকেট ম্যাচ আয়োজনের ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কমিটি-২৮ (LA-28)  আইসিসি-র (ICC) কাছে প্রস্তাব চেয়ে পাঠায়। ক্রিকেট ম্যাচ নিয়ে তাদের কাছে পরিকল্পনার কথা জানতে চাওয়া হয়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কমিটি তাদের প্রস্তাব দুইজনকেই পাঠিয়ে দিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এখন সেই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে।

চলতি এপ্রিলে আইওসি (IOC) জানিয়েছিল, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মোট ২৮টি ইভেন্ট থাকবে। এর মধ্যে বেশ কয়েকটি ইভেন্ট নতুন। মূলত তরুণ প্রজন্মকে (young generation) উৎসাহ দিতেই নতুন কয়েকটি ইভেন্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেষ্টা চলছে লিঙ্গ বৈষম্য দূরীকরণের। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মহিলা ক্রিকেটকেও (Women Cricket) অন্তর্ভুক্ত করার চিন্তা করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার