হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ইনজামাম

ইতিমধ্যেই তাঁর অ্যানজিওপ্ল্যাস্টি করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইনজামাম উল হক। লাহোরের একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন এই প্রাক্তন পাক অধিনায়ক। ইতিমধ্যেই তাঁর অ্যানজিওপ্ল্যাস্টি করা হয়েছে।

পরীক্ষার পর জানা যায় যে, ইনজামামের হার্টে একটি ব্লক রয়েছে। তারপরই দেরি না করে দ্রুত অ্যানজিওপ্ল্যাস্টির ব্যবস্থা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, আপাতত ইঞ্জির অবস্থা স্থিতিশীল। তবে এখন বেশ কয়েকদিন ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন ৫১ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার।

গত সোমবার বিকেলে হঠাৎ বুকে ভীষণ ব্যথা অনুভব করেন ইনজামাম। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, অনেক আগে থেকেই নাকি বুকে ব্যথা অনুভব করতেন তিনি।

২০০৭ সালে ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন প্রাক্তন এই পাক অধিনায়ক। পাকিস্তানের সফল অধিনায়কদের মধ্যে তিনিও একজন। এরপর তিনি পাক দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছিলেন।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পিসিবি-র মুখ্যসচিব হিসেবেও যুক্ত ছিলেন। এছাড়া বেশ কিছু দিন আফগান সিনিয়র দলের কোচের দায়িত্বেও ছিলেন ইনজামাম।   

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান