IPL-2023: বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বেশ কিছু পরিবর্তন হতে গুজরাট দলে

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর চলতি আইপিএল-এ রবিবার দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে গুজরাটের কাছে গুরুত্ব না থাকলেও বেঙ্গালুরুর কাছে যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই সূত্রের খবর, এই ম্যাচে প্লে-অফের আগে গুজরাট দলে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। সেই তালিকায় রয়েছেন মহম্মদ সামি থেকে শুরু করে অধিনায়ক হার্দিকও।

উল্লেখ্য, রবিবার আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিপক্ষে বেঙ্গালুরুকে জিততেই হবে। না হলে প্লে-অফে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে তাঁদের। কেননা লিগ টেবিলের যা অবস্থা তাতে বেঙ্গালুরু রয়েছে চার নম্বর স্থানে। ১৪ পয়েন্ট দখল করে আছে তিনটি দল রাজস্থান, বেঙ্গালুরু এবং মুম্বই। রাজস্থানের ম্যাচ আর বাকি নেই। কাজেই তাদের পয়েন্ট বাড়ানোর আর কোনও সুযোগ নেই। কাজেই রবিবারের ম্যাচ মুম্বই এবং বেঙ্গালুরুর কাছে দারুণ গুরুত্বপূর্ণ। বিরাটরা রান রেটে এগিয়ে রয়েছে। কাজেই হার্দিকদের হারালেই তারা পৌঁছে যাবে প্লে-অফে।

রবিবার হার্দিকদের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে দারুণ ছন্দ ফিরে পেয়েছন আরিসিব অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। রান পেয়েছেন ডুপ্লেসিও। কাজেই দলের ব্যাটিং-এর দুই ট্রামকার্ড রান পাওয়াতে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই গুজরাটের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আরসিবি, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এছাড়া আছেন ম্যাক্সওয়েল, ব্রাশওয়েল-এর মতো খেলোয়াড়রাও। বল হাতে ছন্দে রয়েছেন মহম্মদ সিরাজ, পার্নেলরাও। সুতরাং বিরাটরা পুরো শক্তি নিয়েই গুজরাট অভিযানে নামছেন।

এখন দেখা যাক শেষ পর্যন্ত মুম্বই না বেঙ্গালুরু কে প্লে অফে যাওয়ার টিকিট পায় তা এই ম্যাচের পরেই জানা যাবে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর