অনায়াসে রোহিতের মুম্বইকে হারিয়ে জয়ী ধোনির চেন্নাই

শনিবার জয়ের ফলে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এল ধোনির দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আইপিএলের এল ক্লাসিকো’তে ফের রোহিত শর্মাদের হারাল মহেন্দ্র সিং ধোনিরা। শনিবার এম চিদম্বরম স্টেডিয়ামে  বলের পর ব্যাট হাতেও দাপট দেখালেন চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়রা। আর তার ফলে ১৪ বল বাকি থাকতেই মুম্বই ইন্ডিয়ান্সকে ছয় উইকেটে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় লখনউকে সরিয়ে দ্বিতীয়স্থানে উঠে এল ধোনির দল।

ঘরের মাঠে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি। তাঁর সেই সিদ্ধান্তের মান রক্ষা করেন দলের বোলাররা। রোহিত শর্মার দলকে ১৩৯ রানে বেঁধে রাখেন মাথিশ পাথিরানা-তুষার দেশপাণ্ডেরা। জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করতে থাকেন রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। পঞ্চম ওভারের প্রথম বলে চেন্নাই শিবিরে আঘাত হানতে সফল হন পীযূষ চাওলা। ফিরিয়ে দেন রুতুরাজকে (১৬ বলে ৩০)। এর পরে কনওয়ের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান অজিঙ্কা রাহানে। দ্বিতীয় উইকেটে দুজনে ৩৫ রান যোগ করেন। ফর্মে থাকা রাহানে অবশ্য বেশিক্ষণ টিঁকতে পারেননি। ১৭ বলে ২১ রান করে পীযূষ চাওলার বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন।

তৃতীয় উইকেটে কনওয়ের সঙ্গে জুটি বেঁধে দেখেশুনেই খেলতে থাকেন অম্বাতি রায়ডু। রানের গতি কিছুটা শ্লথ হয়ে যায়। রায়ডুকে (১১ বলে ১২) ফেরান ত্রিস্তান স্টাবস। একদিক আগলে রেখে যাওয়া ডেভন কনওয়ে ও শিভম দুবে হেসেখেলেই দলকে জয়ের দিকে নিয়ে যান। যখনই মনে হচ্ছিল কনওয়ে নিজের অর্ধশতরান পেতে পারেন তখনই তাঁকে ফেরান আকাশ মেধওয়াল। আড়াআড়ি খেলতে গিয়ে লেগ বিফোর উইকেট হন কনওয়ে (৪২ বলে ৪৪)। শেষ পর্যন্ত ১৪ বল বাকি থাকতেই ছয় উইকেটে জয় হাসিল করে চেন্নাই সুপার কিংস। শিভম দুবে (১৮ বলে ২৬) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৩ বলে ২) অপরাজিত থাকেন। পীযূষ চাওলা ছাড়া মুম্বইয়ের কোনও বোলারই দাগ কাটতে পারেননি। চার ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার।   

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক