IPL 2023 FINAL: আমদাবাদে প্রবল বৃষ্টি, ম্যাচ শুরু নিয়ে সংশয়

আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আইপিএলের সেমিফাইনালের মতো ফাইনালেও প্রতিবন্ধক হয়ে দাঁড়াল বৃষ্টি। প্রবল বৃষ্টির কারণে জমকালো সমাপ্তি অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছে। এমনকী নির্ধারিত সময়ে টসও করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি সামলেই টস হবে। যদি আজ রবিবার কোনও কারণে কমপক্ষে পাঁচ ওভার করে ম্যাচ করা সম্ভব না হয়, তাহলে আগামিকাল সোমবার রিজার্ভ ডে-তে ফাইনাল ম্যাচ হবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত অঝোরে বৃষ্টি চলছে। পুরো পিচই ঢেকে দেওয়া হয়েছে। আইপিএল পরিচালন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, রাত নয়টা ৩৫ মিনিট পর্যন্ত যদি খেলা শুরু না করা যায়, তাহলে ফাইনাল ম্যাচ রিজার্ভ ডে অর্থা‍ৎ আগামিকাল সোমবার হবে। নয়টা ৩৫ মিনিটে ম্যাচ শুরু করা সম্ভব হলে ২০ ওভারের খেলা হবে। সেক্ষেত্রে ম্যাচ শেষ করতে হবে  রাত ১২টা ৬ মিনিটের মধ্যে। বৃষ্টি কমলেই আম্পায়াররা দুই অধিনায়ককে সঙ্গে নিয়ে মাঠ ও পিচ পরীক্ষা করবেন।

যদি আজ রবিবার বৃষ্টি কমার ফলে যদি খেলা শুরু করা সম্ভব হয়, তাহলে ন্যূনতম  ৫ ওভার করে খেলা হবে। আর সে ক্ষেত্রে পাওয়ার প্লে ৬ ওভারের জায়গায় কমে ২ ওভার হবে। অর্থাৎ, প্রথম ২ ওভার ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র ২ জন ফিল্ডার থাকতে পারবেন। ৫ ওভার খেলা হলে ৫ জন বোলার সর্বোচ্চ ১ ওভার করে বল করার সুযোগ পাবেন।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা