Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিরাট বধ নীতীশদের, টানা চার ম্যাচ হারের পরে জয়ের মুখ দেখল কলকাতা

নাইটদের হয়ে বরুণ চক্রবর্তী ২৭ রানে তিনটি উইকেট নেন। আন্দ্রে রাসেল ও সূযশ শর্মা দুইটি করে উইকেট পান।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: টানা চার ম্যাচ হারের পরে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২১ রানে হারিয়ে চলতি আইপিএলে তৃতীয় জয় পেল নীতীশ বাহিনী। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০০ রান করে নাইটরা। জবাবে ১৭৯ রান তোলে বেঙ্গালুরু। দলের পক্ষে সর্বাধিক রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি (৫৪)।

জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন বেঙ্গালুরুর ওপেনার ফাপ ডুপ্লেসি। কিন্তু বেশিক্ষণ ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। তৃতীয় ওভারে বল করতে এসে ডুপ্লেসিকে (৭ বলে ১৭) ফেরান সুযশ শর্মা। তিন নম্বরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি শাহবাজ আমেদ। সুযশ শর্মার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি (৫ বলে ২)। গ্লেন ম্যাকওয়েলকেও (৪ বলে ৫)দ্রুত সাজঘরে ফেরান বরুণ চক্রবর্তী।

পর পর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও জয়ের জন্য আস্কিং রেট যাতে নিয়ন্ত্রণের মধ্যে তাকে সেই চেষ্টা চালাতে থাকেন বেঙ্গালুরু অধিনায়ক কোহলি ও মহীপাল লোমর। দুজনেই কলকাতার বোলারদের বিষাক্ত আক্রমণ অবলীলায় সামলান। ৩৩ বলে নিজের অর্ধশতরান পেয়ে যান বিরাট কোহলি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নাইট শিবির চাপে পড়ে যায়। অবশেষে দ্বাদশ ওভারে বল করতে এসে বিধ্বংসী হয়ে ওঠা মহীপালকে (১৮ বলে ৩৪) ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন বরুণ চক্রবর্তী। পরের ওভারে আন্দ্রে রাসেলের প্রথম বলে বেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি (৩৭ বলে ৫৪ রান)। দুই সেট হওয়া ব্যাটার ফিরতে উল্টো চাপে পড়ে যায় আরসিবি। ষষ্ঠ উইকেটে অভিজ্ঞ দীনেশ কার্তিক ও নবীন সুযশ প্রভুদেশাই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। তাড়াহুড়ো করে রান নিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন সুযশ(১০ বলে ৯)। ওয়ানিন্দু হাসারঙ্গাকে (৫) কট অ্যান্ড বোল্ড করেন রাসেল। অভিজ্ঞ ব্যাটার তথা বহু ম্যাচে দলকে উতরে দেওয়ার কারিগর দীনেশ কার্তিককে ফিরিয়ে বেঙ্গালুরুর কফিনে কার্যত শেষ পেরেক পুঁতে দেন বরুণ চক্রবর্তী। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭৯ রানে থেমে যায় বেঙ্গালুরুর ইনিংস।

আজকের রাশিফল: পালাবদল হতেই রাজনীতিকরা সুখবর পাবেন, কর্মস্থলে মুখ বন্ধ রাখুন…

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি