IPL-2023: ঘরের মাঠে রাজস্থানকে ১০ রানে হারিয়ে ম্যাচ জিতল লকনউ

Share:

নিজস্ব প্রতিনিধি: এরই নাম বোধহয ক্রি্কেট। একটা সময় ম্যাচটা প্রায় হাতের মুঠোয় নিয়ে নিয়েছিলেন রাজস্থান রয়্যালস, সেই ম্যাচেই তাদের হারতে হল নিজেদের ঘরের মাঠে। যা হয়তো কল্পনাও করতে পারেননি রাজস্থান সমর্থকরা। শেষ পর্যন্ত রাজস্থানকে ১০ রানে হারাল লকনউ সুপার জায়ান্টস।

বুধবার রাজস্থানের ঘরের মাঠ নামে পরিচিত মান সিং স্টেডিয়ামে চলতি আইপিএল-এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ লকনউ সুপার জায়ান্টস।

প্রথমে ব্যাট করতে এসে লকনউ দলের দলনেতা কেএল রাহুল ও মায়ার্সের ওপেনিং জুটিটা শুরুটা মন্দ করেননি। আসলে ৩২ বলে ৩৯ রান করেন ৪টি চার ও ১টি ছয় হাঁকিয়ে। কেননা রাজস্থানের বিরুদ্ধে যদি বড় টার্গেট না তোলা যায় তাহলে যে সমূহ বিপদ তা বেশ ভালোই জানতেন তিনি। তাই যতটা সম্ভব ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেন দুই ওপেনার। রাহুল না পারলেও বুধবারও অর্ধ্বশত রান পূর্ণ করলেন মায়ার্স।৪২ বলে ৫১ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়।

এই দুই ব্যাটার ছাড়া বাকি নিকোলাস ও স্টেইনস কিছুটা চেষ্টা করে লকনউকে একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। নিকোলাস ২৯ এবং স্টেইনস ২১ রান করেন। ব্যর্থ হলেন দীপক হুডা ও বাদনী। লকনউ দলটা ব্যাটিংয়ে যে কেএল রাহুল এবং মায়ার্সের ওপর পুরোপুরি নির্ভরশীল তা ফের প্রমাণিত হল বুধবার মান সিং স্টেডিয়ামে। শেষ পর্যন্ত ৭ উইকে্ট হারিয়ে ১৫৫ রানের টার্গেট রাহুলরা দেন বাটলারদের।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের শুরুটাও মন্দ হয়নি। দুই ওপেনার যশস্বী ও বাটলার ৮৪ রানের ভিত্তি গড়ে দিলেন। যশস্বী ৪৪ এবং বাটলার ৪০ রান করলেও ব্যর্থ হলেন দলনেতা সঞ্জু।

একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা হয়তো খুব সহজেই জিতে যেতে পারে রাজস্থান। কিন্তু না তা আর হল না। ওপেনার দুজন ছাড়া কিছুটা চেষ্টা করেছিলেন দেবদূত। তাঁর চেষ্টা বৃথাই হয়ে যায় যখন তিনি ২৬ রানে আউট হন। তারপরও রাজস্থান সমর্থকরা হয়তো ভেবেছিলেন হেটমেয়ার-এর হাত ধরে ম্যাচটা জিতবেন। তাও, তাঁদের স্বার্থক হল না লকনউ বোলারদের দাপটে। ম্যাচ হেরেও রানরেটে এগিয়ে থাকার সুবাদে এক নম্বর স্থানেই থাকল রাজস্থান রয়্যালস। আর দু নম্বরে থাকল লকনউ।

 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর