IPL-2023: আইপিএল-এর ফাইনাল ম্যাচ দ্বিতীয় দিনে গড়াতেই ধোনির চোখে বিশ্বকাপের স্মৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর আইপিএল-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত রবিবার। কিন্তু আহমেদাবাদে প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল হয়। এবং রবিবারের পরিবর্তে ম্যাচটি সোমবার পুনরায় নির্ধারিত সময়েই হওয়ার কথা গোষণা করে বিসিসিআই।

প্রথম দিনের ম্যাচ বাতিল হওয়ার কারণে চেন্নাই মহেন্দ্র সিং ধোনি যথেষ্ট বিরক্ত। কেননা তাঁর কাছে কোনও হাইভোল্টেজ ম্যাচে নির্ধারিত দিনে না হয়ে পরের দিন হলে তা ধোনির পক্ষে শুভ নয়।

কেননা এর আগে এই ধরনের অভিজ্ঞতা হয়েছে চেন্নাই অধিনায়কের। তবে সেটা আইপিএল-এর আসরে নয়, ২০১৯ সালের বিশ্বকাপের মহারণে। সেবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।

সেই ম্যাচেও কিউয়িদের বিপক্ষে প্রথম দিনের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। এবং দ্বিতীয় দিন যখন ম্যাচটি অনুষ্ঠিত হয়, সেই সময় নিউজিল্যান্ডের কাছে ভারত পরাজয় স্বীকার করে। ম্যাচটি ১৮ রানে জয়লাভ করে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নেয় নিউজিল্যান্ড। সেই ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন মাহি।

আরও জানতে পড়ুন: কুস্তিগীদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে এবার সরব সুনীল-ইরফানরা

কাজেই রবিবার যখনই বিসিসিআই-এর পক্ষ থেকে রবিবারের ম্যাচ বাতিল করে সোমবারে হওয়ার কথা ঘোষণা করা হয়, তখনই চেন্নাই অধিনায়কের মনের মণিকোঠায় উঁকি মারতে সেই ২০১৯-এর বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনাল ম্যাচের কথা।

চলতি আইপিএল-এ ফাইনাল ম্যাচে জিততে পারলেই ধোনির দল স্পর্শ করে ফেলবে মুম্বই রেকর্ড। শেষ পর্যন্ত তীরে এসে তাহলে কি তরী ডোবার আশঙ্কায় ভুগছেন চেন্নাই অধিনায়ক? চেন্নাই ড্রেসিংরুমে সেই আলোচনায় নাকি হয়েছে গত রবিবার রাতে, সূত্র মারফত জানা গিয়েছে এমনই খবর। দেখা যাক শেষ পর্যন্ত যদি আইপিএল- ফাইনাল ম্যাচের পুরো খেলা দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে ভেস্তে না যায়, তাহলে ভাগ্য ধোনির দিকে সহায় হয় কি না তা সময়ই বলবে।

বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ পুলিশ

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক