IPL-2023: চেন্নাই বিরুদ্ধে প্লে-অফে খেলার জন্য মুখিয়ে আছেন শুভমন

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো ব্যাট করেছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। গত রবিবারও লিগের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে তাঁর জন্যই ম্যাচ জিতল গুজরাট। সেই ম্যাচেও ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে গুজরাটকে লিগ টেবিলের শীর্ষে রেখেই পৌঁছে দিলেন আইপিএল-এর প্লে অফে।

আগামী মঙ্গলবার প্লে-অফে ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার দল মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচটি যে চলতি আইপিএল-এর অন্যতম সেরা একটি ম্যাচ হতে চলেছে তা জানালেন গুজরাটের ব্যাটার শুভমন গিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

তবে রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচ এখন শুভমনের কাছে অতীত হয়ে গিয়েছে। তাঁর মতে, এখন আমি শুধুই ভাবছি চেন্নাই ম্যাচ নিয়ে। মঙ্গলবারের ম্যাচ অত্যন্ত কঠিন একটি ম্যাচ হবে বলেও মন্তব্য করলেন শুভমন। তাঁর মতে, চেন্নাই যথেষ্ট শক্তিশালী দল। যে দলের ধোনির মতো ক্রিকেটার আছেন, সেই দলকে বাড়তি গুরুত্ব দিতেই হবে। এছাড়া দলে যেমন তরুণ ক্রিকেটাররা আছেন, তেমনই আছেন অভিজ্ঞ ক্রিকেটাররাও। যাঁরা যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন বলেই গত রবিবার সাংবাদিকদের জানালেন শুভমন।

তবে লিগের শেষ ম্যাচ সম্বন্ধে বলতে গিয়ে শুভমন বলেন, বিরাট কোহলি একজন অন্যতম সেরা ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স যথেষ্ট ভালো দল। দলে ডুপ্লেসির মতো ক্রিকেটারাও ছিলেন। কাজেই অন্যতম শক্তিশালী দলকে হারানো সহজ কথা নয়। আমরা সেটা করে দেখিয়েছি। এরজন্য শুধু কৃতিত্ব আমার একার নয়, দলের সবাই একাত্মভাবে লড়াই করেই ম্যাচ জিতেছি। এবং ঐক্যবদ্ধ লড়াই করে আইপিএল-এর ট্রফি জয় করতে চাই আমরা।

উল্লেখ্য, চলতি আইপিএল-এর প্রথম ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের। সেই ম্যাচে হার্দিকরা ৫ উইকেটে জয়লাভ করেছিল। সেই ম্যাচেও দূরন্ত ব্যাট করে ৩৬ বলে ৬৬ রান করেছিলেন শুভমন। লিগের ম্যাচ আর প্লে-অফের ম্যাচ যে আকাশ-পাতাল তফাত। এখন দেখার প্লে-অফে চেন্নাই-বিরুদ্ধে ফের ঝলসে ওঠে কি না শুভমনের ব্যাটিং।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন কার্তিক, মাম্মুটি, রণদীপ, ইয়ামিরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর