হায়দরাবাদকে গুঁড়িয়ে জয়ী চেন্নাই সুপার কিংস

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ঘরের মাঠে রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের শতরানের দৌলতে ২১২ রান তুলেছিল গতবারের চ্যাম্পিয়নরা। জবাবে ব্যাট করতে নেমে১৮.৫ ওভারে ১৩৪ রানে থামলেন প্যাট কামিংসের দল। এদিন ৭৮ রানে জয়ের ফলে চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর থেকে তিন নম্বরে উঠে এলেন মহেন্দ্র সিং ধোনিরা।

জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় ওভারে বল করতে এসে কামিংসদের জোড়া ধাক্কা দেন তুষার দেশপাণ্ডে। পর পর দুই বলে ফিরিয়ে দেন ট্র্যাভিস হেড (১৩) ও অমলপ্রীত সিংকে (০)। সেই ধাক্কা আর সামাল দিতে পারেননি অভিষেক শর্মা (১৫), নীতীশ কুমার রেড্ডিরা (১৫)। বরং পর পর উইকেট হারিয়ে চেন্নাইয়ের বোলারদের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে থাকেন তাঁরা। একমাত্র আইডেন মার্করাম খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু দিনটা মোটেও হায়দরাবাদের ছিল না। ফলে ৩২ রান করে ফিরতে হয় প্রোটিয়া ব্যাটারকে। ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়ায় চলতি আইপিএলে দু’দুবার সর্বোচ্চ রানের রেকর্ড গড়া দল।

ষষ্ঠ উইকেটে আবদুল সামাদ ও হাইরিখ ক্লাসেন ৩২ রানের পার্টনারশিপ গড়েন। মাথিশা পাতিরানার বলে ব্যক্তিগত ২০ রানে ফিরে যান ক্লাসেন। আর তার পরেই হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং অর্ডারের লেজের অংশ। ১৭ রানের মধ্যে শেষ পাঁচ উইকেপের পতন ঘটে। পর পর ফিরে যান আবদুল সামাদ (১৯), প্যাট কামিংস (৪), শাহবাজ আমেদ (৭) ও জয়দেব উনাদকট (১)। যে পিচে হায়দরাবাদের বোলাররা বিন্দুমাত্র চেন্নাইয়ের ব্যাটারদের নাস্তানাবুদ করতে পারেনি, সেই একই পিচে চেন্নাইয়ের বোলাররা আগুন ঝরালেন। তুষার দেশপাণ্ডে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর রহমান এবং মাথিশা পাথিরানা ২টি করে উইকেট নিয়েছেন।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা