Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফাইনালে কলকাতার মুখোমুখি হতে সঞ্জুদের চাই ১৭৬ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ‘বাঁচা-মরার’ ম্যাচে ফের ব্যর্থ  সানরাইজার্স হায়দরাবাদের শক্তিশালী ব্যাটাররা। হাইনরিখ ক্লাসেন-রাহুল ত্রিপাঠী-ট্র্যাভিস হেড ছাড়া কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ফলে প্রথমে ব্যাট করে নয় উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেই সন্তুষ্ট থাকতে হয়েছে প্যাট কামিন্সদের। রাজস্থানের পক্ষে আবেশ খান ও ট্রেন্ট বোল্ট তিনটি করে উইকেট নিয়েছেন।  

শুক্রবার চিপক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। শিশির পড়ার কারণেই প্রথমে বল করার সিদ্ধান্ত নেন তিনি। আর অধিনায়কের সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা পাওয়ার প্লে’র শুরু থেকেই প্রমাণ করে দেন ট্রেন্ট বোল্ট-রবিচন্দ্রন অশ্বিনরা। প্রথম ওভারেই বোল্টের বলে টম কোহেলারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন হায়দরাবাদের অন্যতম গোড়াপত্তনকারী ব্যাটার অভিষেক শর্মা। একটি ছক্কা ও একটি চারের সাহায্যে পাঁচ বলে ১২ করে সাজঘরে ফেরেন তিনি। এর পরে ট্র্যাভিস হেড ও রাহুল ত্রিপাঠী জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। আক্রমণাত্মক হিসাবে পরিচিত হেডকে অবশ্য  প্রথম থেকেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায়। উল্টোপ্রান্তে রাহুল ত্রিপাঠী আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। পঞ্চম ওভারে বল করতে এসে হায়দরাবাদকে জোড়া ধাক্কা দেন বোল্ট। প্রথমে রাহুল ত্রিপাঠীকে (১৫ বলে ৩৭) ফিরিয়ে দেন। পরে ফেরান আইডেন মার্করামকে (১)। ৫৭ রানে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় প্যাট কামিন্সের দল।    

চতুর্থ উইকেটে জুটি বেঁধে পাল্টা আক্রমণের পথে গিয়ে রাজস্থানের বোলারদের উপরে চাপ তৈরির চেষ্টা করেন হেড ও হাইনরিখ ক্লাসেন। দুজনে ভালই খেলছিলেন। কিন্তু সন্দীপ শর্মার বলে বড় শট খেলতে গিয়ে সাজঘরে ফেরেন হেড (২৭ বলে ৩৪)। ১০ ওভার শেষে হায়দরাবাদের রান দাঁড়ায় চার উইকেটে ৯৯। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ হন নীতীশ রেড্ডি। ৯ বল খেলে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। নীতীশের সাজঘরে ফিরে যাওয়ার পরের বলেই আবদুল সামাদ শূন্য রানে আউট হন। দুজনকেই সাজঘরের পথ ধরান আবেশ খান। পর পর দুই বলে দুই উইকেট হারিয়ে ফের ব্যাকফুটে চলে যায় হায়দরাবাদ। একা কুম্ভ হয়ে লড়াই চালান হাইনরিখ ক্লাসেন। তিনি ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করার পরেই সাজঘরে ফেরেন। শেষ ওভারে আবেশ খানের বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন শাহবাজ আহমেদ (১৮)। শেষ বলে রান আউট হন জয়দেব উনাদকট (৫)। শেষ পর্যন্ত ১৭৫ রানেই থেমে যায় হায়দরাবাদের ইনিংস। প্যাট কামিন্স ৫ রানে অপরাজিত থাকেন।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত