পুরান-ক্রুনালের ঝোড়ো ব্যাটিং, জিততে পঞ্জাবের চাই ২০০ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৯৯ রান তুলল লোকেশ রাহুলের দল। সৌজন্যে নিকোলাস পুরান আর ক্রুনাল পাণ্ড্যর ঝোড়ো ব্যাটিং। ভাগ্য সহায়তা না করায় অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া হলো পঞ্জাবের স্যাম কুরানের।

শনিবার রাতে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লোকেশ রাহুলের পরিবর্তে লখনউয়ের হয়ে টস করতে যাওয়া নিকোলাস পুরান। শুরুতেই ঝড় তোলার চেষ্টা চালিয়েছিলেন লখনউয়ের হয়ে ওপেন করতে নামা কে এল রাহুল ও কুইন্টন ডি কক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি লখনউয়ের অধিনায়ক। ৯ বলে ১৫ রান করে অর্শদীপের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা দেবদত্ত পাড়িক্কলও বেশিদূর এগোতে পারেননি। মাত্র ৯ রান করে স্যাম কুরানের বলে সাজঘরে ফিরে যান। পর পর দুই উইকেট খোয়ানোর ধাক্কা সামলে উঠতে তৃতীয় উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছেন ডি’কক ও মার্কাস স্টইনিস। দুজনে ৩৩ রানের জুটি গড়েন। স্টইনিসকে (১৯) ফেরান রাহুল চহার।

তার পরে নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ডি’কক। অর্ধ শতরানও তুলে নেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। তবে অর্ধ শতরানের পরেই তাঁকে (৫৪) ফিরিয়ে দেন অর্শদীপ সিং। পঞ্জাবের বোলারদের বিরুদ্ধে ঝড় তোলেন পুরান। ২১ বলে তিনটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৪১ রান করেন তিনি। সাত নম্বরে নেমে আগ্রাসী মেজাজে খেলতে সুরু করেন ক্রুনাল পাণ্ড্য। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল ২০০ রানের গণ্ডি অনায়াসে টপকে যাবে লখনউ। কিন্তু দলের টেল টেন্ডাররা দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যাট করে ডোবালেন। ১৯তম ওভারে বল করতে এসে লখনউকে জোড়া ধাক্কা দেন স্যাম কুরান। চতুর্থ ওভারে ফিরিয়ে দেন আয়ুষ বাদানিকে (৮) আর পরের বলে রবি বিষ্ণোইকে (০)।  শেষের ওভারে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে নিজের উইকেট বিসর্জন দিয়ে আসেন মহসিন খান (২)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে লখনউ। পঞ্জাবের হয়ে স্যাম কুরান ২৮ রানে তিন উইকেট নিয়েছেন।  

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক