ব্রেভিসের ঝোড়ো ইনিংস, গুজরাতকে ২৩১ রানের লক্ষ্য দিল চেন্নাই

Share:

 নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভন কনওয়ের জোড়া অর্ধশতরানের দৌলতে নিয়ম রক্ষার ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রানের স্কোর গড়ল চেন্নাই সুপার কিংস। রবিবার (২৫ মে) প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২৩০ রান তুললেন মহেন্দ্র সিং ধোনিরা।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর লক্ষ্য ছিল, প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়ে গুজরাতকে চাপে ফেলা। অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানাতে শুরু থেকেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন আয়ুষ মাত্রে। অন্য প্রান্তে দাঁড়িয়ে ডেভন কনওয়ে তরুণ ওপেনারের তাণ্ডব চাক্ষুষ করেন। যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি আয়ুষ। প্রসিদ্ধ কৃষ্ণার বলে বড় শট খেলতে গিয়ে গুজরাত অধিনায়ক শুভমন গিলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। সাজঘরে ফেরার আগে করেন ১৭ বলে ৩৪ ৪ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকে তাণ্ডব চালাতে থাকেন উর্বিল পটেল। দ্বিতীয় উইকেটে কনওয়ের সঙ্গে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। দশম ওভারে সাই কিশোরের শিকার হন উর্বিল (১৯ বলে ৩৭)।

তৃতীয় উইকেটে শিভম দুবে ও কনওয়ে ৩৭ রান যোগ করেন। ১৭ রান করে ফেরেন শিভম। পরের ওভারে সাজঘরের পথ ধরেন কনওয়ে-ও। তাঁর ৫২ রানের ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও দুটি ছক্কায়। পর পর দুই ওভারে দুই উইকেট হারালেও চেন্নাই খুব একটা চাপে পড়েনি। বলা ভাল দলকে চাপে পড়তে দেননি জুনিয়র এবি ডিওয়াল্ড ব্রেভিস। অভিজ্ঞ ব্যাটার রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মাত্র ১৯ বলে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ইনিংসের শেষ বলে সাজঘরে ফেরেন ‘বেবি এবি’। ততক্ষণে ২৩ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। রবীন্দ্র জাদেজা ১৮ বলে ২১ রানে অপরাজিত থেকে যান। গুজরাতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ২২ রানে ২ উইকেট নিয়েছেন।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী