দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘরের মাঠে ব্যর্থ কোহলি, ১৬৯ রানেই থামল বেঙ্গালুরুর দৌড়

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ঘরের মাঠে ব্যর্থ বিরাট কোহলি। মহম্মদ সিরাজ-ইশান্ত শর্মাদের আগুনে বোলিংয়ে  শুধু বিরাট-ই নয়, ঝলসে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রথম পাঁচ ব্যাটার। শেষের দিকে খানিকটা লড়াই করেছিলেন লিয়াম লিভিংস্টোন। তবে তা যথেষ্ট ছিল না। ফলে বুধবার (২ এপ্রিল) ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়া সম্ভব হল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানে থামলেন রজত পাতিদাররা। গুজরাতের সফলতম বোলার মহম্মদ সিরাজ চার ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।  

এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক শুভমন গিল। প্রথম ওভারেই সিরাজের বলে ফিল সল্টের ক্যাচ মিস করলেন গুজরাতের উইকেটরক্ষক জস বাটলার। তবে পরের ওভারেই ধাক্কা খায় আরসিবি। আরশাদ খানের বলে ৬ রানে আউট হন বিরাট কোহলি। সেই ধাক্কা সামলানোর আগে পরের ওভারে সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দেবদত্ত পাডিক্কাল। ৩ বলে ৪ রান করেন তিনি। পঞ্চম ওভারে ফিল সল্টের (১৪) উইকেট ছিটকে দেন সিরাজ। সপ্তম ওভারে ইশান্ত শর্মার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। ১২ বলে ১২ করে ফেরেন তিনি। তাসের ঘরের মতো টপ অর্ডার ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ায় থরহরিকম্প শুরু হয় বেঙ্গালুরু শিবিরে।

দলকে বিপর্যয় থেকে টেনে তোলার মরিয়া চেষ্টা চালান লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা। যদিও সাই কিশোরের প্রথম ওভারেই লিভিংস্টোনের সহজ ক্যাচ মিস করেন রাহুল তেওতিয়া। পঞ্চম উইকেটে যোগ হয় ৫২ রান। ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন জিতেশ। সাই কিশোরের বলে রাহুল তেওতিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। সাজঘরে ফেরার আগে করেন ২১ বলে ৩৩ রান। এর পর দ্রুত ফিরে যান ক্রুণাল পাণ্ড্য। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান লিভিংস্টোন ও টিম ডেভি। দুজনেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ইংলিশ ব্যাটার। সেই সঙ্গে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৯তম ওভারে বল করতে এসে লিভিংস্টোনকে (৩৯ বলে ৫৪) থামান মহম্মদ সিরাজ। শেষ ওভারে বল করতে আসেন প্রসিদ্ধ কৃষ্ণা। ওই ওভারের প্রথম পাঁচ বলে দু্টি চার ও এক ছক্কার সাহায্যে ১৬ রান তোলেন টিম ডেভি। শেষ বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে ১৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ভুবনেশ্বর কুমার ১ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ