রবি দুপুরে রাজস্থানের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিন রবিবার (২৩ মার্চ) দুপুরে আইপিএল অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। শক্তির নিরিখে খানিকটা হলেও এগিয়ে প্যাট কামিন্সরা। যদিও বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনী ছাড়তে নারাজ রিয়ান পরাগরাও। তাই উপ্পল স্টেডিয়ামে হাজির দর্শকরা ধুন্ধুমার লড়াই দেখতে পারবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছর ফাইনালে উঠেও কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে আইপিএলের শিরোপা অধরা থেকে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। তবে অতীত ভুলে নতুনভাবে ঝাঁপিয়ে পড়তে চাইছে কাব্যা মারানের দল। ট্র্যাভিস হেড, হাইনরিখ ক্লাসেন, ইশন কিশন, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডির মতো ব্যাটার রয়েছেন দলে। যারা যে কোনও মুহুর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। পাশাপাশি অধিনায়ক প্যাট কামিন্স, মহম্মদ শামি, উইয়ান মুল্ডার, নীতীশ রেড্ডিরা বল হাতে আক্রমণের নেতৃত্বে থাকছেন। বিপক্ষের ব্যাটারদের জন্য ত্রাস হয়ে দাঁড়াতে পারেন।

অন্যদিকে রাজস্থান রয়্যালসও কম যায় না। যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতীশ রানা, সিমরান হেইটমারের মতো টি টোয়েন্টি কাঁপানো ব্যাটার রয়েছে। বল হাতে আক্রমণের নেতৃত্ব দেবেন জোফ্রা আর্চার, ফজলহক ফারুখি, ওয়ানিন্দু হাসারঙ্গা, তুষার দেশপাণ্ডেরা। আইপিএলের ইতিহাসে বহুবার অঘটন ঘটিয়েছে রাজস্থান রয়্যালস। অনামী ক্রিকেটারদের নিয়ে একাধিকবার বড় দলগুলির স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইপিএলে মুখোমুখি সাক্ষা‍ৎকারে রাজস্থান রয়্যালসের তুলনায় সামান্য এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত দুই দল ২০ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১১ বার জিতেছে হায়দরাবাদ। আর ৯ বার জিতেছে রাজস্থান। হায়দরাবাদের সর্বোচ্চ স্কোর ২১৭ আর সর্বনিম্ন ১২৭। পক্ষান্তরে রাজস্থান রয়্যালস প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ রান তুলেছে ২২০। আর সর্বনিম্ন স্কোর ১০২। গত বছর দু’বার মুখোমুখি হয়েছিল দুই দল। দু’বারই শেষ হাসি হেসেছিল হায়দরাবাদ। ফলে রবিবার জিতে বদলা নেওয়ার সুযোগ এসেছে রাজস্থানর কাছে।

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর