টসে জিতে প্রথমে বলের সিদ্ধান্ত রাহানের, বাদ পড়লেন সুনীল নারাইন

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: আইপিএলের দ্বিতীয় ম্যাচে গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছেন কলকাতার অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন সুনীল নারাইন। চলতি আইপিএলে শুরুটা দুই দলের কারও পক্ষে সুখকর হয়নি। প্রথম ম্যাচে দুই দলকেই পরাজয়ের স্বাদ পেতে হয়েছে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বিরাট কোহলিদের কাছে হেরেছেন অজিঙ্ক রাহানেরা। আর সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাস্ত হতে হয়েছে সঞ্জু স্যামসনের। প্রথম ম্যাচে হারের ধাক্কা নিয়েই আজ বুধবার (২৬ মার্চ) গুয়াহাটিতে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। জয় পেতে মরিয়া দুই দলই। যদিও খাতায়-কলমে রিয়ান পরাগদের তুলনায় সামান্য হলেও এগিয়ে অজিঙ্ক রাহানেরা।

ঘরের মাঠ ইডেনে রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সুনীল নারাইন, অঙ্গকৃশ রঘুবংশী ও অধিনায়ক অজিঙ্ক রাহানে বাদে নাইটদের আর কোনও ব্যাটার রানের মুখ দেখেননি। বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহরা ডাহা ফেল করেছেন। মূলত দলের হারের পিছনে তিন জনের যথ্বষ্ট অবদান ছিল। বুধবারের ম্যাচে যদি রাজস্থানের বিরুদ্ধে তিনজন ব্যাট হাতে জ্বলে উঠতে না পারেন, তাহলে ফের সমস্যায় পড়তে হবে নাইটদের। প্রথম ম্যাচে নামী ব্যাটারদের পাশাপাশি কলকাতার বোলারদের পারফরম্যান্সও ছিল হতাশাব্যঞ্জক। বরুণ চক্রবর্তী-সুনীল নারাইনরা বল হাতে বিপক্ষের হাতে ত্রাস হয়ে উঠতে পারেননি। ইডেনে বোলারদের ব্যবহার নিয়ে অজিঙ্ক রাহানের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছিল তবে প্রথম ম্যাচের ভুল-ত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচে ঝাঁপাতে চাইছেন নাইটরা।

অন্যদিকে ঘরের মাঠে কলকাতাকে হারিয়ে প্রথম ম্যাচে হারার যন্ত্রণা ভুলতে চাইছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। সানরাইজার্সা হায়দরাবাদের বিরুদ্ধে জোফ্রা আর্চার-ফজলহক ফারুখি, মাহেশ তিকশানা উজাড় করে রান দিয়েছেন। বলের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আজকের ম্যাচে যদি একই ভুল করেন তাহলে বড় বিপদে পড়তে পারে রাজস্থান। প্রথম ম্যাচে যশস্বী জয়সোয়াল, রিয়ান পরাগ, নীতীশ রানারা ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। আজকের ম্যাচেও যদি রানে ফিরতে ব্যর্থ হন, তাহলে কপালে অশেষ দুর্গতি থাকবে। শোনা যাচ্ছে, প্রথম একাদশে বদল নিয়েই নাইট বধের লক্ষ্যে নামতে পারেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

আইপিএলে মুখোমখি সাক্ষাতে অবশ্য দু’দলের লড়াই ‘সেয়ানে-সেয়ানে কোলাকুলি’র মতো। মোট ৩০ বার মুখোমুখি হয়েছে কলকাতা ও রাজস্থান। দু’দলই ১৪ বার করে জিতেছে। বাকি দুটি ম্যাচের কোনও ফলাফল হয়নি। রাজস্থানের বিরুদ্ধে কলকাতার সর্বোচ্চ রান ২২৩ আর সর্বনিম্ন ১২৫। উল্টোদিকে নাইটদের বিরুদ্ধে রাজস্থানের সর্বোচ্চ রান ২২৪ এবং সর্বনিম্ন ৮১।

 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা