শেষ ৩ বলে ৩ উইকেট খুঁইয়ে ২০৪ রানে থামল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্দান্ত শুরু করেও দিল্লির স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বড় রানের ইনিংস গড়তে পারল না কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ‘বাঁচা-মরার’ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান তুলেছেন অজিঙ্ক রাহানেরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন অঙ্গকৃশ রঘুবংশী (৪৪)। দিল্লির সফলতম বোলার মিচেল স্টার্ক। তিনি চার ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।

অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল। ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে দেন কলকাতার দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারাইন। দ্বিতীয় ওভারেই দুষ্যন্ত চামিরাকে নির্দয়ভাবে মেরে ২৫ রান তোলেন দুজনে। যদিও গুরবাজ বেশিদূর এগোতে পারেননি। তৃতীয় ওভারে মিচেল স্টার্কের বলে সাজঘরে ফিরে যান। ১২ বলে ২৬ রান করেন আফগান বাটার। এর পর তাণ্ডব শুরু করেন সুনীল নারাইন ও অজিঙ্ক রাহানে। প্রথম পাওয়ার প্লে-তে ৭৬ রান তোলে কলকাতা। সপ্তম ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলে নারাইনের (২৭) তাণ্ডব থামান বিপরাজ নিগম। পরের ওভারে অকষর পটেলের শিকার হয়ে সাজঘরে ফেরেন নাইট আধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি করেন ১৪ বলে ২৬।

পাঁচ নম্বরে নামা পৌনে ২৪ কোটির বেঙ্কটেশ আইয়ার ফের ব্যর্থ হন। দলের কাছে বোঝা হয়ে ওঠা ক্রিকেটার করেন মাত্র ৭ রান পর পর তিন উইকেট খুঁইয়ে বিপাকে পড়ে কলকাতা। পঞ্চম উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা খানিকটা সামাল দেন অঙ্গকৃশ রঘুবংশী ও রিঙ্কু সিংহ। দুজনে ৬১ রান যোগ করেন। ১৭তম ওভারে দুষন্ত চামিরার বলে সাজঘরে ফেরেন রঘুবংশী। কলকাতার তরুণ ক্রিকেটার আউট হওয়ার আগে করে যান ৩২ বলে ৪৪ রান। পরের ওভারে রিঙ্কু সিংহকে ফেরান বিপরাজ নিগম। রিঙ্কু করেন ২৫ বলে ৩৬। শেষের দিকে খানিকটা ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেন চলতি আইপিএলে চূড়ান্ত অফ ফর্মে থাকা আন্দ্রে রাসেল। সপ্তম উইকেটে রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারে বল করতে এসে কলকাতা শিবিরে জোর আঘাত হানেন মিচেল স্টার্ক। তৃতীয় বলে ফেরান পাওয়েলকে (৫ বলে ৫)। পরের বলে ফেরান অনুকুল রায়কে (০)। পঞ্চম বলে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন রাসেল (৯ বলে ১৭)। শেষ ওভারে তিন উইকেট হারানোয় প্রত্যাশিত রানে পৌঁছতে পারল না কলকাতা।

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা