চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুপার ওভারে রাজস্থানকে হারিয়ে বাজিমাত দিল্লির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি আইপিএলে প্রথম সুপার ওভারে ম্যাচের ফয়সালা হল বুধবার (১৬ এপ্রিল) রাতে। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস সমসংখ্যক রান সংগ্রহ করায় ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। প্রথমে ব্যাট করে দুই উইকেট হারিয়ে মাত্র ১১ রান তোলে রাজস্থান। জবাবে দিল্লি ক্যাপিটালস ৪ বলে ১৩ রান করে জয় ছিনিয়ে নিল। এই জয়ের ফলে আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এলেন অক্ষর পটেলেরা। এক রকম জেতা ম্যাচ হাতছাড়া হল সঞ্জু স্যামসনদের।

অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টসে জিতে  প্রথমে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন দিল্লির দুই ওপেনার অভিষেক পোড়েল ও জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক। তবে তৃতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় দিল্লি। জোফ্রা আর্চারের বলে ফেরেন ম্যাকগ্রুক (৯)। আগের বলে অসাধারণ খেলা করুণ নায়ার অবশ্য চরম ব্যর্থ হন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন তিনি। চার বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় দিল্লি। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন অভিষেক পোড়েল ও কে এল রাহুল। দুজনে ৬৩ রান যোগ করেন। ভাল খেলতে থাকা রাহুলকে (৩২ বলে ৩৮) ফেরান জোফ্রা আর্চার। পরের ওভারে অর্ধশতরানের দোরগোড়ায় ওয়ানিন্দু হাসরঙ্গার বলে সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল (৩৭ বলে ৪৯)। দুই সেট ব্যাটসম্যান পর পর ফিরে যাওয়ায় ফের চাপে পড়ে যায় দিল্লি।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে সেই চাপ সামাল দেন ত্রিস্তান স্টাবস ও অক্ষর পটেল। শুধু তাই নয়, কার্যত রুদ্রমূর্তি ধারণ করেন দিল্লি অধিনায়ক। ওয়ানিন্দুকে বেধড়ক পিটুনি দেন। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে মাহেশ তিকশানার বলে সাজঘরে ফিরতে হয় অক্ষরকে। আউট হওয়ার আগে চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩১ রান করে যান। এর পরে ত্রিস্তান স্টাবস ও আশুতোষ শর্মা হাত খুলে খেলে দলকে রানে পৌঁছে দেন। শেষ ওভারে জঘন্য বল করেন সন্দীপ শর্মা। চারটি ওয়াইড ও একটি নো করেন তিনি। মোট ২৯ রান দেন। যার ফলে ১৮৮ রানে পৌঁছয় দিল্লি। স্টাবস ১৮ বলে ৩৪ এবং আশুতোষ ১১ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ১৮৯ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও সঞ্জু স্যামসন। অযথা তাড়াহুড়ো না করে ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন দুজনে। মারের বল পেলেই বড় শট খেলেছেন। ব্যক্তিগত ৩১ রানে আহত হয়ে মাঠ ছাড়েন রাজস্থান অধিনায়ক। এর পরে তিন নম্বরে নেমে রিয়ান পরাগও বেশিক্ষণ থিতু হতে পারেননি। মাত্র আট রান করে ফিরে যান। এর পরে নীতীশ রানার সঙ্গে জুটি বেঁধে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন যশস্বী। ৩৪ বলে নিজের অর্ধশতরান-ও পূর্ণ করেন। যদিও তার পরে বেশিক্ষণ টিকতে পারেননি। কুলদীপ যাদবের বলে ব্যক্তিগত ৫১ রানে সাজঘরে ফেরেন। তাতে খানিকটা হলেও চাপে পড়ে যায় রাজস্থান।

ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে সেই চাপ অনেকটাই কাটান নীতীশ রানা। গত কয়েকটি ম্যাচে চচরম ব্যর্থ কেকেআরের প্রাক্তনীকে এদিন অবশ্য প্রথম থেকেই আত্মবিশ্বাসী দেখিয়েছিল। যদিও ২০ রানের মাথায় তাঁর ক্যাচচ ফস্কেছিলেন ত্রিস্তান স্টাবস। প্রাণ পেয়ে স্বাভাবিক মেজাজেই খেলতে থাকেন। ২৬ বলে ছয়টি চার ও দুটি বিশাল ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন। পরের বলেই মিচেল স্টার্কের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন। এর পর দলের হাল ধরেন ধ্রুব জুরেল ও সিমরান হেইটমায়ার। শেষ ওভারে জয়ের জন্য ৯ রানের প্রয়োজন ছিল রাজস্থানের। মিচেল স্টার্কের প্রথম দুই বলে দুই রান ওঠে। তৃতীয় বলে দুই রান নেন হেইটমায়ার। পরের বলে নেন দুই এবং পঞ্চম বলে ১ রান। শেষ বলে দরকার ছিল দুই রানের। কিন্তু দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে যান ধ্রুব জুরেল (১৬ বলে) ২৫। দুই দলের সমান রান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে দুই উইকেট হারিয়ে মাত্র ১১ রান তোলে রাজস্থান। চতুথ ও পঞ্চম বলে পর পর রান আউট হয়ে যান রিয়ান পরাগ (৪) ও যশস্বী জয়সোয়াল। জয়ের জন্য  দিল্লি ক্যাপিটালসের প্রয়োজন ছিল ১২ রান। লোকেশ রাহুল ও ত্রিস্তান স্টাবসের সৌজন্যে ৪ বলে ১৩ রান করে জয় ছিনিয়ে নিল দিল্লি।

Published by:

Share Link:

More Releted News:

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

টানা ব্যর্থতায় চাপে কেকেআর! গুজরাত ম্যাচে চার বড় বদলের ইঙ্গিত, কাদের নিয়ে নামবেন রাহানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ