চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 বুধে রাজস্থান রয়্যালসের মুখোমুখি নাইটরা, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: আইপিএলের শুরুটা কারও পক্ষে সুখকর হয়নি। প্রথম ম্যাচে দুই দলকেই পরাজয়ের স্বাদ পেতে হয়েছে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বিরাট কোহলিদের কাছে হেরেছেন অজিঙ্ক রাহানেরা। আর সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাস্ত হতে হয়েছে সঞ্জু স্যামসনের। প্রথম ম্যাচে হারের ধাক্কা নিয়েই আজ বুধবার (২৬ মার্চ) গুয়াহাটিতে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। জয় পেতে মরিয়া দুই দলই। যদিও খাতায়-কলমে রিয়ান পরাগদের তুলনায় সামান্য হলেও এগিয়ে অজিঙ্ক রাহানেরা।

ঘরের মাঠ ইডেনে রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সুনীল নারাইন, অঙ্গকৃশ রঘুবংশী ও অধিনায়ক অজিঙ্ক রাহানে বাদে নাইটদের আর কোনও ব্যাটার রানের মুখ দেখেননি। বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহরা ডাহা ফেল করেছেন। মূলত দলের হারের পিছনে তিন জনের যথ্বষ্ট অবদান ছিল। বুধবারের ম্যাচে যদি রাজস্থানের বিরুদ্ধে তিনজন ব্যাট হাতে জ্বলে উঠতে না পারেন, তাহলে ফের সমস্যায় পড়তে হবে নাইটদের। প্রথম ম্যাচে নামী ব্যাটারদের পাশাপাশি কলকাতার বোলারদের পারফরম্যান্সও ছিল হতাশাব্যঞ্জক। বরুণ চক্রবর্তী-সুনীল নারাইনরা বল হাতে বিপক্ষের হাতে ত্রাস হয়ে উঠতে পারেননি। যদিও দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলা প্রথম একাদশে বদল আনার খুব একটা সম্ভাবনা নেই। ইডেনে বোলারদের ব্যবহার নিয়ে অজিঙ্ক রাহানের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছিল তবে প্রথম ম্যাচের ভুল-ত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচে ঝাঁপাতে চাইছেন নাইটরা।

অন্যদিকে ঘরের মাঠে কলকাতাকে হারিয়ে প্রথম ম্যাচে হারার যন্ত্রণা ভুলতে চাইছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। সানরাইজার্সা হায়দরাবাদের বিরুদ্ধে জোফ্রা আর্চার-ফজলহক ফারুখি, মাহেশ তিকশানা উজাড় করে রান দিয়েছেন। বলের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আজকের ম্যাচে যদি একই ভুল করেন তাহলে বড় বিপদে পড়তে পারে রাজস্থান। প্রথম ম্যাচে যশস্বী জয়সোয়াল, রিয়ান পরাগ, নীতীশ রানারা ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। আজকের ম্যাচেও যদি রানে ফিরতে ব্যর্থ হন, তাহলে কপালে অশেষ দুর্গতি থাকবে। শোনা যাচ্ছে, প্রথম একাদশে বদল নিয়েই নাইট বধের লক্ষ্যে নামতে পারেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

আইপিএলে মুখোমখি সাক্ষাতে অবশ্য দু’দলের লড়াই ‘সেয়ানে-সেয়ানে কোলাকুলি’র মতো। মোট ৩০ বার মুখোমুখি হয়েছে কলকাতা ও রাজস্থান। দু’দলই ১৪ বার করে জিতেছে। বাকি দুটি ম্যাচের কোনও ফলাফল হয়নি। রাজস্থানের বিরুদ্ধে কলকাতার সর্বোচ্চ রান ২২৩ আর সর্বনিম্ন ১২৫। উল্টোদিকে নাইটদের বিরুদ্ধে রাজস্থানের সর্বোচ্চ রান ২২৪ এবং সর্বনিম্ন ৮১।

Published by:

Share Link:

More Releted News:

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ