হর্ষিত-বরুণদের বোলিং তোপে ১১১ রানেই গুটিয়ে গেল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ভাল শুরু করেও কলকাতার বোলারদের অসামান্য বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ল পঞ্জাব কিংস। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রথমে ব্যাট করতে নেমে হর্ষিত রানা-বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনদের দাপুটে বোলিংয়ের সামনে ১১১ রানেই গুটিয়ে গেলেন শ্রেয়স আইয়াররা। ২০ ওভারও খেলতে পারেননি। ১৫.৩ ওভারেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস। দলের মাত্র পাঁচ ব্যাটার দুই অঙ্কের রানের মুখ দেখেছেন। সর্বোচ্চ রান করেছেন প্রভসিমরান সিংহ (৩০)। কলকাতার হয়ে হর্ষিত রানা তিনটি উইকেট নিয়েছেন। সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট দখল করেছেন।

মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা খুব একটা মন্দ হয়নি। প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ শুরু থেকেই ঝড় তোলেন। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে চতুর্থ ওভারে বিপদ ডেকে আনেন প্রিয়াংশ। চতুর্থ ওভারে হর্ষিত রানার বলে রমনদীপের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ১২ বলে করেন ২২ রান। তিন নম্বরে ব্যাট করতে এসে নিজের পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠার আগেই শূন্য রানে বিদায় নিতে হয় পঞ্জাব অধিনায়ক শ্রেয়সকে। পরের ওভারে মারকুটে ব্যাটার হিসাবে পরিচিত জস ইংলিসকে (৬ বলে ২) ফেরান বরুণ চক্রবর্তী। হর্ষিত রানার বলে মারতে গিয়ে ফিরে যান প্রভসিমরান সিংহ (১৫ বলে ৩০)।

প্রথম পাওয়ার প্লের মধ্যে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে দাঁড়ায় পঞ্জাব। শট খেললে যেখানে রান আসছিল, সেখানে অতিরিক্ত আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে দলকে অতল খাদে ফেলে বিদায় নেন নেহাল ওয়াধেরা (১০)। আনরিখে নোখিয়ের বলে বেঙ্কটেশ আইয়ারের তালুবন্দি হন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল চলতি আইপিএলে ফর্মে নেই। এদিন ফেরেন মাত্র ৭ রান করে। ১১তম ওভারে বল করতে এসে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন সুনীল নারাইন। প্রথমে ফেরান সূর্যাংশ শেড়গেকে (৪)। শেষ বলে মার্কো জানসেনকে (১)। দুজনের কেউই নারাইনের বল বুঝতেই পারেননি। ৮৬ রানে ৮ উইকেট হারানো পঞ্জাব আদৌ ১০০ রানের গণ্ডি পেরোতে পারবে কিনা, তা নিয়ে চর্চাও শুরু হয়। নবম উইকেটে জুটি বেঁধে সেই লজ্জার হাত থেকে দলকে রেহাই দেন শশাঙ্ক সিংহ ও জেভিয়ার বার্টলেট। দুজনে দাঁতে দাঁত চেপে লড়াই করে ২৩ রান যোগ করেন। ১৬তম ওভারে বৈভব অরোরার প্রথম বলে ফেরেন শশাঙ্ক (১৮)। তৃতীয় বলে রান আউট হন জেভিয়ার (১১)।

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়