কেকেআরের অধিনায়কের দায়িত্ব পেলেন অজিঙ্কা রাহানে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ২২ মার্চ থেকে শুরু আইপিএল। তার ১৯ দিন আগে অজিঙ্ক রাহানেকে  অধিনায়ক হিসাবে  ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। সহ-অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। টিম ম্যানেজম্যান্টের এই সিদ্ধান্তে বেশ খুশি হয়েছেন অজিঙ্ক রাহান।

বলা বাহুল্য , চলতি বছর নিলামের আগেই  অধিনায়ক শ্রেয়স আয়ারকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। আর তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল কে হবেন আইপিএল ২০২৫ -এর কেকেআরের অধিনায়ক ।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, রাহানে বা বেঙ্কটেশ আয়ারকে অধিনায়ক  করা হবে আইপিএলে। শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞ ক্রিকেটার   রাহানকেই অধিনায়ক হিসাবে ঘোষণা করল কেকেআর । এরআগে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেছিলেন তিনি । শুধু তাই নয় টেস্টে রাহানে টিম ইন্ডিয়াকেও নেতৃত্ব দিয়েছেন। আর এবার কেকেআরের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করতে চলেছেন অজিঙ্ক রাহান।

দায়িত্ব পাওয়ার পরে অজিঙ্ক জানিয়েছেন, ‘KKR-এর অধিনায়কত্ব পেয়ে আমি খুশি। এই দলটি আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল ফ্রাঞ্চাইজি।  সবার সঙ্গে কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি। সব রকমের চ্যালেঞ্জ নিতে আমি তৈরি রয়েছি।‘ বলা বাহুল্য, এবার আইপিএলের সফর কেকেআর শুরু করবে ঘরের মাঠ থেকেই। ২২ তারিখ ইডেন গার্ডেন্সে বেঙ্গালুরুর সঙ্গে খেলতে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর